Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি  থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে অভিহিত করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। 

গত শুক্রবার ইসরাইলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে 

 ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরাইল। 

স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’

গত শনিবার ইসরাইলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নির্যাতন করেছে ইসরাইল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। তারা বিভিন্ন সময় একে অপরকে আক্রমন করে কথা বলেছেন। ২০১৯ সালে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তার সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

নিউইয়র্কের চিঠি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

লাইভ সম্প্রচার করবে মৃত্যুদণ্ডের, বর্বরতার পথে যুক্তরাষ্ট্র?

লাইভ সম্প্রচার করবে মৃত্যুদণ্ডের, বর্বরতার পথে যুক্তরাষ্ট্র?

নোবেল কমিটির বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ তুললেন ট্রাম্প

নোবেল কমিটির বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ তুললেন ট্রাম্প

‘আরেকটু বেশি হাততালি দিলে হয়তো নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগও করে নিতে পারি’

‘আরেকটু বেশি হাততালি দিলে হয়তো নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগও করে নিতে পারি’

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম