Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অতিরিক্ত দাবি না ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম

অতিরিক্ত দাবি না ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত তার অতিরিক্ত দাবি থেকে সরে না আসবে, ততদিন তেহরান আলোচনার টেবিলে ফিরে যাবে না।  

বুধবার মাশহাদে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের অবাস্তব ও অতিরিক্ত দাবির কারণেই আগের আলোচনাগুলো বন্ধ হয়ে যায় এবং এগোয়নি।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

তিনি স্পষ্টভাবে জানান, ‌‘যতদিন আমেরিকা তার অযৌক্তিক অবস্থান ধরে রাখবে এবং অতিরিক্ত দাবি জানাতে থাকবে, ততদিন ইরান কোনো নতুন আলোচনায় অংশ নেবে না।’


এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘নিরর্থক’ কারণ তারা আগেই নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারণ করে রাখে।  

খামেনি বলেন, ‘তারা এমন আলোচনার কথা বলে যার ফলাফল আগেই নির্ধারিত—ইরানের পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা।”  

তিনি আরও যোগ করেন, ‌‘এমন আলোচনায় অংশ নেওয়া মানে তাদের চাপ ও নির্দেশ মেনে নেওয়া। এখন তারা বলছে সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, আবার কয়েকদিন আগে তাদের এক কর্মকর্তা বলেছে, ইরানের এমনকি মাঝারি বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও থাকা উচিত নয়—অর্থাৎ ইরানকে এমনভাবে বেঁধে রাখা যেন আক্রমণের শিকার হলেও প্রতিরোধ করতে না পারে।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

আরও পড়ুন

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

ইউরোপ-ইসরাইলের সম্পর্কে ফাটল, নির্বাচনে কি বদল আসবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম