Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলকে আরেক জিম্মির মরদেহ দিল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

ইসরাইলকে আরেক জিম্মির মরদেহ দিল হামাস

যুদ্ধবিধ্বস্ত গাজায় দাঁড়িয়ে রেডক্রসের সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

আরেক ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর আল জাজিরার। 

ইসরাইলের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস। গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি ১০ অক্টোবর কার্যকর হয়। চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া ২৮ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস। গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন জিম্মির সবাইকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস।


চলমান শান্তি আলোচনায় হামাসের আলোচক খলিল আল–হায়া গত শনিবার বলেছিলেন, জিম্মিদের মরদেহ খুঁজে বের করার ক্ষেত্রে ‘চ্যালেঞ্জ’ রয়ে গেছে। কেননা, দখলদারেরা গাজার ভূখণ্ডকে বদলে দিয়েছে।

খলিল আল-হায়ার মতে, যারা মরদেহ দাফন করেছিলেন, তাদের অনেকেই যুদ্ধে মারা গেছেন। আবার অনেকেই দাফন করার জায়গা ভুলে গেছেন।

খলিল আল-হায়ার এমন মন্তব্যের পরদিন মরদেহ খুঁজে বের করার কাজে সহায়তার জন্য মিশরের কারিগরি দলকে গাজায় প্রবেশের অনুমতি দেয় ইসরাইল। মরদেহ খোঁজার কাজে এক্সকাভেটর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে বড় দুঃসংবাদ দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আরও পড়ুন

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম