Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইসরাইলি বিমান হামলার ফলে দক্ষিণ লেবাননে একটি এসইউভি গাড়িতে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত

Advertisement

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী। 

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। 

হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন।


ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে। 

তাদের দাবি, নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ সৃষ্টি করছিলেন। 

চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরাইল এমন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে আসছে।

এর আগে, এনএনএ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনে ইসরাইলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, কপাল খুলছে আইজেনকোটের

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটকে সমর্থন বিরোধীদের

নির্বাচনি সমীকরণে আটকে গেলেন ট্রাম্প-নেতানিয়াহু

নির্বাচনি সমীকরণে আটকে গেলেন ট্রাম্প-নেতানিয়াহু

আরও পড়ুন

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ফের বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম