Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাতের আঁধারে নববধূসহ ১৪ জনকে অপহরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম

রাতের আঁধারে নববধূসহ ১৪ জনকে অপহরণ

নাইজেরিয়ার কেব্বিতে বন্দুকধারীরা যে স্কুল থেকে শিশুদের অপহরণ করেছিল, সেখানে পাহারা দিচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাতের অন্ধকারে ১৩ নারী ও এক নবজাতককে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা। পশ্চিম আফ্রিকার এই দেশে সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত ধারাবাহিক গণ-অপহরণের সর্বশেষ ঘটনা এটি।

বার্তাসংস্থা এএফপিকে এক স্থানীয় বাসিন্দা জানান, শনিবার (২৯ নভেম্বর) রাত থেকে রোববার (৩০ নভেম্বর) ভোরের মধ্যে সোকোতো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ ও তার ১০ জন ব্রাইডসমেডসহ মোট ১৪ জনকে অপহরণ করা হয়েছে।

চাচো গ্রামের বাসিন্দা আলিউ আবদুল্লাহি বলেন,‘গত রাতে ডাকাতেরা আমাদের গ্রামে হামলা চালায় এবং জাঙ্গো পাড়ার একটি বাড়ি থেকে নববধূ ও ১০ জন ব্রাইডসমেডসহ ১৪ জনকে তুলে নিয়ে যায়।’

তিনি আরও জানান, নবজাতক শিশু, শিশুটির মা এবং আরেক নারীকে অপহরণ করেছে হামলাকারীরা।

আবদুল্লাহির ভাষ্য অনুযায়ী, চাচো গ্রামটি গত অক্টোবরেও একই ধরনের হামলার শিকার হয়েছিল, যখন ১৩ জনকে অপহরণ করা হয়।

তিনি বলেন, ‘আমাদের তখন মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনতে হয়। আর এখন আবার একই পরিস্থিতির মুখোমুখি।’


নাইজেরিয়ার একটি গোয়েন্দা প্রতিবেদনে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছে এএফপি। 

প্রতিবেদনে বলা হয়, ‘নভেম্বরে সোকোতোতে ডাকাতচক্রের অপহরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।’

প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রতিবেশী কয়েকটি অঙ্গরাজ্য ডাকাতদের সঙ্গে কার্যক্রম বন্ধের জন্য যে সমঝোতা করার চেষ্টা করেছে, সেটিও অপহরণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

এর আগে, গত সপ্তাহে হামলাকারীরা কেব্বি অঙ্গরাজ্য থেকে ২৫ জন শিক্ষার্থী এবং নাইজার অঙ্গরাজ্য থেকে আরও তিন শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায়।কেব্বির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে নাইজারে অপহৃতদের সন্ধান এখনো চলছে।

 তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা, ব্যাপক লুটপাট

নাইজেরিয়ায় ১০ জনকে গুলি করে হত্যা, ব্যাপক লুটপাট

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

আরও পড়ুন

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম