Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্রের অগ্রগতি দেখতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টারে পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

যুদ্ধক্ষেত্রের অগ্রগতি দেখতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টারে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের অগ্রগতি জানতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৩০ নভেম্বর) রাতে সম্মিলিত বাহিনীর একটি ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি।

এ সময় দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ক্রাসনপারমেইস্ক শহর এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শোনেন। প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

পেসকভ জানান,  এ সময় পুতিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ, ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার সোলোদচুক এবং ব্যাটলগ্রুপ ইস্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েভ।

জেনারেল গেরাসিমভ প্রেসিডেন্টকে ডিপিআরের ক্রাসনপারমেইস্ক এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। অন্যান্য এলাকাগুলোতে রুশ বাহিনীর চলমান আক্রমণাত্মক অভিযানে অর্জিত সাফল্যের বিবরণও তুলে ধরেন তিনি।


এ ছাড়া ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার ভ্যালেরি সোলোদচুক ইউক্রেনীয় একটি ব্যাটলগ্রুপকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের বর্তমান অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, দিমিত্রভ শহরের দক্ষিণাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

রাশিয়ার সামরিক অভিযান ও বিভিন্ন ফ্রন্টে অগ্রগতির বিষয়ে এই উচ্চপর্যায়ের ব্রিফিংকে চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: তাস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিলেন রেজায়ি

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

রাশিয়া মানুষ হত্যা অব্যাহত রেখেছে: জেলেনস্কি

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৪

আরও পড়ুন

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম