Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গাজা থেকে শেষ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার, অভিনন্দন জানালেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

গাজা থেকে শেষ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার, অভিনন্দন জানালেন ট্রাম্প

রন গিভিলি। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরাইলি পুলিশ কর্মকর্তা রন গিভিলির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এইমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে জীবিত ২০ জন বন্দি এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে। অসাধারণ কাজ! বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল। আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন!’

এর আগে সোমবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে। 


এক সামরিক বিবৃতিতে বলা হয়, সার্জেন্ট ফার্স্ট ক্লাস র‌্যাংভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ফেরত পাঠানো হবে। বিবৃতিতে আরো বলা হয়, এর মাধ্যমে গাজার উপত্যকা থেকে সব বন্দিকে ফেরত আনা হলো। 

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা

রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরাইলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়।’

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম