Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ১৭ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:২১ এএম

ইরানের ১৭ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

প্রতীকী ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে তাদের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করেছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বাহিনীর কমান্ডার। 

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।

অ্যাডমিরাল কুপার জানান, 'অপারেশন এপিক ফিউরি' নামক এই অভিযানে বি-২ এবং বি-১ বোম্বারের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন যে মার্কিন বাহিনীর মূল লক্ষ্য হলো তাদের ওপর হামলা করতে সক্ষম এমন প্রতিটি লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দেওয়া। 

এই অভিযানের ফলে বর্তমানে আরব উপসাগর, হরমুজ প্রণালী বা ওমান উপসাগরে ইরানের কোনো জাহাজ চলাচলের অবস্থায় নেই। এমনকি ইরানের সবচেয়ে সক্রিয় সাবমেরিনটিও বর্তমানে অকেজো করে দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, গত চারদিন ধরে চলা এই অভিযানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এবং ২০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। মাত্র ১০০ ঘণ্টারও কম সময়ে ইরানের প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এই হামলা বিরতিহীনভাবে চলছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই ব্যাপক বোমাবর্ষণের জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। 

অ্যাডমিরাল কুপার জানান, তেহরান এখন পর্যন্ত ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে ক্রমাগত হামলার মুখে ইরানের পাল্টা আঘাত করার সক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে বলে দাবি করেছে পেন্টাগন।

সূত্র: সিএনএন।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

অভিশংসনের হুমকি উড়িয়ে ইরান যুদ্ধের পক্ষে হেগসেথ

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান

কেশম দ্বীপে ক্ষয়ক্ষতির মাত্রা জানাল ইরান

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহিনী গঠন

এবার ইরানের স্থলপথেও অবরোধ যুক্তরাষ্ট্রের, ‘আয়রন গেট’ বাহিনী গঠন

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম