Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম

সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা

প্রতীকী ছবি

Advertisement

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সিআইএ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। 

সোমবারের (২ মার্চ) এই হামলায় ইরানি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে ওই সূত্রটি আরও জানিয়েছে, সিআইএ স্টেশনটিই হামলার মূল লক্ষ্য ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে অস্থিরতা চলছে, তার ধারাবাহিকতাতেই এই ড্রোন হামলাটি চালানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে। এর ফলে সেখানে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং স্থাপনার কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

হামলার পর সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে ধাহরান এলাকায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আসন্ন হুমকির বিষয়েও সতর্ক করেছে মার্কিন মিশন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বর্তমানে মার্কিন কনস্যুলেটে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাটি মার্কিন কূটনীতিক এবং গোয়েন্দা স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম