ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ১০ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসেও একাধি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি।
এক প্রতিবেদন অনুযায়ী, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার ওপর গুরুত্ব দেবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে তেহরানও কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে। একাই লড়ছে বীরদর্পে। প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে সরাসরি ইসরাইলে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিসহ দেশটির স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা করছে ইরান।
সূত্র: আলজাজিরা।

