Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’

প্রতীকী ছবি

Advertisement

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্য বা 'পেট্রোডলার' ব্যবস্থার পতন ঘটাতে পারে বলে এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে জার্মানিভিত্তিক বহুজাতিক ব্যাংক ডয়চে ব্যাংক। 

শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক বিশেষ গবেষণা প্রতিবেদনে ব্যাংকটি উল্লেখ করেছে যে, এই যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি দশকের পর দশক ধরে চলে আসা বৈশ্বিক আর্থিক কাঠামোর ভিত্তি নাড়িয়ে দিতে পারে।

ডয়চে ব্যাংকের গবেষক মল্লিকা সচদেবা এই প্রতিবেদনে উল্লেখ করেছেন, বিশ্বের রিজার্ভ কারেন্সি বা প্রধান সংরক্ষিত মুদ্রা হিসেবে ডলারের যে দাপট, তার পেছনে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্ব অপরিসীম। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সংঘাত পেট্রোডলার ব্যবস্থার স্থায়িত্বকে কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। পেট্রোডলার ব্যবস্থার মূল ভিত্তি হলো যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সেই ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে বিশ্ববাজারে তেল বিক্রির একমাত্র মাধ্যম হিসেবে ডলারকে ব্যবহার করা হয় এবং বিনিময়ে সেই অর্থ পুনরায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ওপর এই যুদ্ধ পেট্রোডলারের আধিপত্য ক্ষয়ের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে। ডলারের বিকল্প হিসেবে বিশ্ববাজারে 'পেট্রো-ইউয়ান' বা চীনা মুদ্রার উত্থানের পথ এই যুদ্ধের মাধ্যমেই প্রশস্ত হতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ডলারের বিকল্প খুঁজতে শুরু করে, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আর্থিক সক্ষমতার ওপর এক বড় ধরনের আঘাত হিসেবে দেখা দেবে।

সূত্র: মিডল ইস্ট আই।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম