Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম

ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

Advertisement

ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। 

এক্সে দেওয়া এক বিবৃতিতে বেসেন্ট বলেন, ‘তেহরানের অর্থ সংগ্রহ, স্থানান্তর এবং পুনরুদ্ধারের সক্ষমতা পদ্ধতিগতভাবে দুর্বল করতে ট্রেজারি বিভাগ কাজ চালিয়ে যাবে।’

তিনি আরও জানান, ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে এসব সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত প্রচলিত পদ্ধতি যেমন ভুয়া কোম্পানির পাশাপাশি ডিজিটাল সম্পদও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, ট্রেজারি বিভাগ আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল সম্পদ এক্সচেঞ্জগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: গালফ নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

আরও পড়ুন

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম