Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালি শুধুই ইরানের’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:০৪ পিএম

‘বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালি শুধুই ইরানের’

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা করেছেন যে, জাতি (ইরান) খুব শিগরিগিই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৭ মে) যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের এই বিজয়ের মাধ্যমেই ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে। 

জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং শিপিং লাইনস পরিদর্শনের সময় তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ ইরানের একচ্ছত্র অধিকার এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে।

আরিফ স্পষ্ট করে বলেন, ইরান কোনো আধিপত্য চায় না, বরং এই এলাকাকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলে তিনি মনে করেন। 

পরিদর্শনকালে তিনি আমেরিকা ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে চিকিৎসাকেন্দ্র এবং ওষুধ কারখানায় হামলার তীব্র নিন্দা জানান। দেশীয় প্রযুক্তির ওপর ভর করে ক্ষতিগ্রস্ত সব শিল্প ও স্বাস্থ্য স্থাপনা দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও ঘোষণা দেন তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম