Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর সংক্রান্ত পোস্ট মুছে কী বার্তা দিলেন শাহবাজ শরিফ?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৮ এএম

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর সংক্রান্ত পোস্ট মুছে কী বার্তা দিলেন শাহবাজ শরিফ?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর নিয়ে দেওয়া একটি পোস্ট মুছে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই পোস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছিল। 

পরে তিনি পোস্টটি পুনরায় প্রকাশ করেন, তবে সেখানে আসন্ন কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ রাখা হয়নি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, শুক্রবার(১৮ জুন) সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বৈঠক এখনো নিশ্চিত নয়।

বাঘেই বলেন, ‘কয়েক ঘণ্টা আগ পর্যন্ত শুক্রবারের বৈঠকটি নিশ্চিত ছিল। তবে যখন সিদ্ধান্ত হয় যে দুই পক্ষের প্রেসিডেন্টই (ইরান ও যুক্তরাষ্ট্র) সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষর করবেন, তখন আপাতত শুক্রবারের বৈঠক নিয়ে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কোথায়?

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কোথায়?

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

ইমরানের ঘাঁটি খাইবারে কেন জরুরি অবস্থা জারি করল শাহবাজের সরকার?

ইমরানের ঘাঁটি খাইবারে কেন জরুরি অবস্থা জারি করল শাহবাজের সরকার?

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাখতুনখোয়ায় জরুরি অবস্থা গভর্নর শাসন

পাখতুনখোয়ায় জরুরি অবস্থা গভর্নর শাসন

আরও পড়ুন

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

দিল্লিতে টানা এক মাস ২০ হাজার প্যারামিলিটারি রাখবে মোদি সরকার

দিল্লিতে টানা এক মাস ২০ হাজার প্যারামিলিটারি রাখবে মোদি সরকার

ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

দিল্লির পর কলকাতার রাজপথে মমতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম