Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টানা তিন দিন কমার পর ফের বাড়ল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:১৬ এএম

টানা তিন দিন কমার পর ফের বাড়ল তেলের দাম

সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম ০.০২ শতাংশ কমেছে। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠক অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান।  এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (৩ ‍জুলাই) গ্রিনিচ মান সময় ১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে ৭২.১০ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ সেন্ট বা ০.২০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮.৮৩ ডলারে পৌঁছায়।

এর আগের লেনদেনে এই দুই ধরনের তেলের দাম গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরুর আগের সময়ের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম ০.০২ শতাংশ কমেছে, আর ডব্লিউটিআইয়ের দাম ০.১২ শতাংশ বেড়েছে। কয়েক মাসের মধ্যে এটি উভয় সূচকের সবচেয়ে কম সাপ্তাহিক ওঠানামা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জুলাই) কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ বৈঠক শেষ হয়েছে।  আলোচনায় মূলত দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে নির্ধারিত বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।  বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।


আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড়—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলো অন্তর্বর্তী চুক্তির প্রধান অংশ।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের মন্ত্রণালয় জানায়, বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) এবং লেক লুসার্ন সম্মেলন–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনাগুলো আগামী দিনগুলোতেও চলবে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে।


অন্যদিকে,কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। তার দাফন আগামী ৯ জুলাই হওয়ার কথা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, খুঁজে পাচ্ছে না জাতিসংঘ

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

পরিবারের খাবারে কাটছাঁট

আয় না বেড়ে বাড়ছে ব্যয় পরিবারের খাবারে কাটছাঁট

ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

আরও পড়ুন

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির অভিযোগ

জেনসেন হুয়াংকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দাবি খোদ এনভিডিয়া কর্মীদের

জেনসেন হুয়াংকে দ্বিতীয় সুযোগ দেওয়ার দাবি খোদ এনভিডিয়া কর্মীদের

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

ট্রেডমিলে অনীহা, গলফে আসক্তি—ট্রাম্পের ব্যায়ামের রুটিন কেমন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম