Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

বাহরাইনে মার্কিন ড্রোনবহর ধ্বংসের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

Advertisement

উপসাগরীয় অঞ্চলে রোববার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। এতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের অচলাবস্থা নতুন করে শুরু হয়েছে। তেহরান জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলা গত কয়েক মাসের কূটনৈতিক সব প্রচেষ্টাকে ‘ব্যর্থ’ করে দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, পারস্য উপসাগরের সরু প্রবেশপথ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাণিজ্যিক জাহাজকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশানা করার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের সামরিক–বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

একসময় এই পথ দিয়েই বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হতো। এই প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরান—দুই পক্ষই পরস্পরবিরোধী দাবি করে আসছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে এই প্রণালি তেহরানের জন্য একটি বড় শক্তির জায়গা।

এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের পালটা হামলার মুখে পড়েছে। তেহরান এই সাম্প্রতিক হামলার কথা স্বীকার করেছে, যাতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বেড়ে গেছে।

মার্কিন সামরিক বাহিনী রোববার থেকে ইরানের ওপর আরও হামলা চালানো শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা কমিয়ে দিতে বিভিন্ন স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে গোলাবারুদ দিয়ে ডজন ডজন লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে।

এসব লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরানের সামরিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন–সক্ষমতা এবং ছোট নৌকা।

সেন্টকম আরও দাবি করেছে, তারা প্রথমবারের মতো ‘মার্কিন ফাইটার বিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, একমুখী আত্মঘাতী ড্রোন এবং একমুখী আত্মঘাতী সামুদ্রিক ড্রোন’ ব্যবহার করেছে।

মার্কিন সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল, তারা প্রায় ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে—যা গত সপ্তাহের আগের দুই দফার হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গত রাতে আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করেছি।’

মার্কিন আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান, এমনকি ওমানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমায় হরমুজ প্রণালির অবস্থান। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। তেহরান দাবি করেছে, তারা বাহরাইনে একটি মার্কিন ড্রোনবহর ধ্বংস করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার রক্ষণাবেক্ষণকেন্দ্র, একটি পি-৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে আঘাত হেনেছে।

ইরানি গণমাধ্যম আরও দাবি করেছে, তেহরান কুয়েতে থাকা মার্কিন বাহিনীর ওপরও ‘বিধ্বংসী ড্রোন’ হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা, বাংকার ও আশ্রয়কেন্দ্র রয়েছে। ইরানের আইআরজিসি এর আগে কুয়েতের আলী সালেম এবং আহমাদ আল-জাবের ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নতুন এই হামলা পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা কমাতে এবং শান্তি প্রতিষ্ঠায় গত কয়েক মাসের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও অভিযোগ, ‘হরমুজ প্রণালিতে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে ইরানের প্রক্রিয়ায় প্রকাশ্য হস্তক্ষেপ করে মার্কিন প্রশাসন সেখানে আবারও নিরাপত্তাহীনতা ফিরিয়ে এনেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় কৃষি পানি পাম্পিং স্টেশনে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিরাপত্তা ও আইন প্রয়োগবিষয়ক উপ-গভর্নর ওয়ালিওল্লাহ হায়াতি বলেন, হামলাটি শনিবার ভোরের দিকে হয়েছে। নিহত ব্যক্তি ওই কেন্দ্রের নিরাপত্তারক্ষী ছিলেন।

মার্কিন বাহিনী ইরানের খুজেস্তান প্রদেশ, হরমোজগান প্রদেশ এবং সিস্তান-বেলুচিস্তান প্রদেশের শহরগুলোতে হামলা চালিয়েছে। হরমোজগান প্রদেশের অন্তত চারটি স্থানে—জাস্ক, সিরিক, কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসে—বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানে রাডার সাইট এবং সামরিক স্থাপনা রয়েছে।

খুজেস্তান প্রদেশের ওমিদিয়েহ, মাহশাহর, বেহবাহান, দেজফুলসহ আহভাজের আশপাশের এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিস্তান-বেলুচিস্তানের চাবাহারের কাছাকাছি এলাকায় এবং মারকাজি প্রদেশের খোন্দাব শহরের বাইরে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে পানির শোধনাগাগার রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম