Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত

Advertisement

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (১৩ জুলাই) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

আদালতের রায়ে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ইউন একজন রাজনৈতিক ব্রোকারের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার) মূল্যের জনমত জরিপ সেবা গ্রহণ করেছিলেন, যা সম্পূর্ণ অবৈধ। রায়ে আরও উল্লেখ করা হয়, ইউন মোট ১৪ বার এই ফ্রি জরিপ সুবিধা নেন এবং এর বিনিময়ে পরবর্তীতে ওই ব্রোকারকে সুবিধা দিতে একজন সাবেক সংসদ সদস্যের মনোনয়নে নিজের প্রভাব খাটান।

তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৬৫ বছর বয়সি ইউন। তার দাবি, তিনি কখনোই এই ধরনের কোনো জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কাউকে কোনো সুবিধাদানের প্রতিশ্রুতিও দেননি। সোমবারের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

এর আগে সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হি-এর সাথে জড়িত একটি মামলায় আদালত জানিয়েছিল, এই জরিপ সেবার পেছনে কোনো স্বার্থের লেনদেন বা ‘কুইড প্রো কু’ ছিল না। তবে সোমবার ইউনের ক্ষেত্রে আদালতের এই সিদ্ধান্ত পূর্ববর্তী রায় থেকে ভিন্ন হলো।

উল্লেখ্য, সাবেক এই কোরিয়ান প্রেসিডেন্ট বর্তমানে মোট আটটি আইনি মামলার মুখোমুখি আছেন। ২০২৪ সালের ডিসেম্বরে আকস্মিক ও স্বল্পমেয়াদী সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী হিসেবে গত ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যার বিরুদ্ধে তিনি বর্তমানে আপিল করছেন। 

এছাড়া, তাকে গ্রেফতার করতে আসা আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেওয়ার অভিযোগে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তার আরও একটি মামলায় সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেয়ারবাজার ধসের খবর পড়ার সময় কাঁদলেন উপস্থাপিকা

শেয়ারবাজার ধসের খবর পড়ার সময় কাঁদলেন উপস্থাপিকা

এআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

এআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম