Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৭৩৪

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৭৩৪

ফাইল ছবি

Advertisement

প্রায় তিন সপ্তাহ আগে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

মঙ্গলবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য ব্যাপকভাবে বিধ্বস্ত হয়।

জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ তথ্যে জানান, দুর্যোগে অন্তত ৪ হাজার ৭৩৪ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে জাতিসংঘের ধারণা অনুযায়ী, ভূমিকম্পের পর এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। শক্তিশালী কম্পনের সময় শত শত ভবন ধসে পড়ে, যার ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা এবং হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

আরও পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

‘কূটনীতির মাধ্যমেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান’

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ, আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ, আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম