Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গাজা চুক্তি ইস্যুতে নেতানিয়াহুর কঠোর সমালোচনা সাবেক ইসরাইলি সেনাপ্রধানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

গাজা চুক্তি ইস্যুতে নেতানিয়াহুর কঠোর সমালোচনা সাবেক ইসরাইলি সেনাপ্রধানের

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাডি আইজেনকোট। ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় হামাসের নিরস্ত্রীকরণসহ একটি নতুন রোডম্যাপে সম্মত হওয়ার খবরের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সদ্য গঠিত ‘ইয়াশার’ পার্টির নেতা গাডি আইজেনকোট। 

আগামী নির্বাচনে ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এই সাবেক ইসরাইলি সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান।

আইজেনকোট স্পষ্ট করে বলেন, যেকোনো চুক্তিকে কেবল একটি পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা উচিত—তা হলো গাজায় যুদ্ধের মূল লক্ষ্য অর্থাৎ হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস বা ভেঙে দেওয়া অর্জনে এটি সফল হয়েছে কি না। এর বাইরে যেকোনো কিছু ঘটলে তা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু এই চুক্তিটি ইসরাইলি জনগণের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে আইজেনকোট বলেন, বিষয়টি ইসরাইলের অংশগ্রহণ ছাড়াই তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। 

একই সঙ্গে তিনি গাজায় ইসরাইলি সামরিক অভিযানের ফলাফলেরও সমালোচনা করেন। তার মতে, ইসরাইলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা ছাড়া এই যুদ্ধ তার অন্য কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম