Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ শ্রমিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ শ্রমিক নিহত

হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নিহত হয়েছেন।  শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার কেল্লাম গ্রামে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।  খবর এনডিটিভির। 

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহতদের একজনের নাম দীপক। হাসপাতালে মারা যাওয়া অপর শ্রমিকের নাম ভূপেন্দ্র।  তারা দুজনই ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা ছিলেন। 


প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ১০ দিনের মধ্যে এটি জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে গত সপ্তাহে আনন্তনাগ জেলায় এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হন।

ওই ঘটনার পর কাশ্মীরজুড়ে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করে।


তবে এত বিপুলসংখ্যক মানুষকে আটক করার পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

মোদির সঙ্গে প্রকাশ্যে বিতর্ক করতে চান রাহুল গান্ধী

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধে হত্যা, নারীর যাবজ্জীবন

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতে

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতে

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আল-জাজিরার মতামত দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

দুই বছরের সাংবিধানিক ও রাজনৈতিক তীব্র সংকটের মুখোমুখি যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

কংগ্রেসের উভয় কক্ষে হেরে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন ট্রাম্প?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম