Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ‘দ্রুত মুক্তি দেওয়া উচিত’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ‘দ্রুত মুক্তি দেওয়া উচিত’

Advertisement

ইমরান খানের দল  তেহরিক-ই-ইনসাফের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও বলেছেন, সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত।

ব্রিটিশ দৈনিক দ্য অবজারভাকে উদ্বেগের কথা জানিয়েছেন জুলফি বুখারি বলেন, ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তার জরুরি ভিত্তিতে উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। তাকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে। নিজের বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের উত্তরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের এক নির্জন কক্ষে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি সপ্তাহে ৭৩ বছর বয়সী ইমরান খানের কারাজীবনের তিন বছর পূর্ণ হবে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, বিশ্বকাপজয়ী অধিনায়ক।

দ্য অবজারভারকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খান বলেছেন, তাদের পক্ষে এখন আর ‘চুপ থাকা সম্ভব নয়’।

বিবৃতিতে দুই ভাই বলেন, ‘আমাদের বাবাকে সাত মাসের বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই দীর্ঘ কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের তাঁর সঙ্গে কোনো স্বাধীন ও নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না।’

সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হন ইমরান। সেই থেকে তিনি লোকচক্ষুর আড়ালে। ২৬ কোটি মানুষের দেশে সবচেয়ে পরিচিত মুখটিকে এর মধ্যে মাত্র একবারই দেখা গেছে, একটি অনলাইন আদালত শুনানির সময় ছড়িয়ে পড়া ফাঁস হওয়া ছবিতে।

ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর কর্তাব্যক্তি ও ইমরানের পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, বিশ্বজয়ী এই অধিনায়ককে কারামুক্ত করার বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়েছে।

একটি সূত্র দ্য অবজারভারকে জানিয়েছে, পাকিস্তানকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, তবে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটানো জরুরি। দীর্ঘদিন ধরে চলা এই রাজনৈতিক অস্থিরতা দেশের ব্যাপক ক্ষতি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

আরও পড়ুন

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

হুথিদের ওপর বর্বরতা, সৌদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

রাশিয়ার ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের ব্যতিক্রমী উদ্যোগ

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা: এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম