Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ৭

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় নিহত বেড়ে ৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

Advertisement

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে থাই পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দেশটির ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী ছিল।

ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচ্রাফি কংদে জানান, সন্দেহভাজন বন্দুকধারী হামলার পর আত্মহত্যা করেছে। পরে থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আরসিত সাম্পানথারাত স্থানীয় সংবাদমাধ্যম পিপিটিভিকে বলেন, হামলার খবর ছড়িয়ে পড়ার পরও বন্দুকধারী কিছু সময় স্কুলের ভেতরেই অবস্থান করছিল।

হামলার পরপরই স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, স্কুলের বাইরে স্বজন ও শিক্ষার্থীরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন। অন্যদিকে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা স্কুল ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। সে সময় হামলাকারীর অবস্থা সম্পর্কে কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি।   

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরে আশ্রয় নেয়। তারা পাশের একটি ভবন থেকে একের পর এক গুলির শব্দ শুনতে পায়। পরে পুলিশ সদস্যরা কক্ষের দরজায় কড়া নেড়ে নিরাপদে বের হওয়ার নির্দেশ দেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ১৮ বছর বয়সি এক শিক্ষার্থী বলেন, শুরুতে তিনি গুলির শব্দ চিনতে পারেননি। তার ধারণা হয়েছিল কেউ হয়তো আতশবাজি ফোটাচ্ছে বা কোনো কিছুর ওপর আঘাত করছে। তিনি বলেন, প্রথমে বুঝতেই পারিনি এটি গুলির শব্দ। পরপর অনেক গুলি চলছিল। কিছুক্ষণ নীরবতার পর আবার গুলির শব্দ শোনা যায়।

ঘটনার পর শিক্ষার্থীদের দ্রুত স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা দলবেঁধে স্কুল ত্যাগ করছে এবং বাইরে কয়েকটি অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আহতদের স্ট্রেচারে করে চিকিৎসা নিতে দেখা গেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে ডেবসিরিন ননথাবুরি স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক কর্মরত ছিলেন। স্কুলটি থাইল্যান্ডের রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ডেবসিরিন স্কুল নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কের বিভিন্ন প্রতিষ্ঠানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষাবিদ ও খ্যাতিমান লেখকেরা পড়াশোনা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা গেল

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

আরও পড়ুন

তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তের হার, কারণ কী?

তরুণদের মধ্যে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তের হার, কারণ কী?

চীনের প্রেসিডেন্ট শির পারিবারিক জীবন নিয়ে যা জানা গেল

চীনের প্রেসিডেন্ট শির পারিবারিক জীবন নিয়ে যা জানা গেল

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে ইয়েমেনের লড়াই

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে ইয়েমেনের লড়াই

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম