Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শিবলিঙ্গ থাকার দাবি

দেওবন্দ মাদ্রাসায় গঙ্গার পানি নিয়ে যাবে হিন্দুত্ববাদী দল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৯ পিএম

দেওবন্দ মাদ্রাসায় গঙ্গার পানি নিয়ে যাবে হিন্দুত্ববাদী দল

ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা।

Advertisement

ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নিচে শিবলিঙ্গ থাকার দাবি করেছে একটি হিন্দুত্ববাদী দল। তাদের দাবি এই স্থাপনাটির নিচে শিবলিঙ্গ রয়েছে। 

টাইমস অব ইন্ডিয়া রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, হিন্দুত্ববাদী হিন্দু রক্ষা দল আগামী মঙ্গলবার এই মাদ্রাসায় গঙ্গার পানি নিয়ে যাবে। 

শনিবার এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা বলেছেন, তাদের দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী এবং অন্যান্য সদস্য হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে দেওবন্দে যাবেন।

ললিত শর্মা তার ভিডিওতে আরও বলেছেন, তাদের দল এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছিল। প্রশাসনের প্রতি তারা দাবি করেছিলেন যেন দেওবন্দে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়। 

উগ্র ওই হিন্দুত্ববাদী নেতার দাবি, দেওবন্দ মাদ্রাসা যেখানে অবস্থিত সেখানে একটি শিব মন্দিরের অস্তিত্ব রয়েছে। কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত করা হয়নি।

আর এ কারণে তারা নিজেরাই দেওবন্দ মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে সেখানে গঙ্গার পানি ছিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বার্তাসংস্থা পিটিআইকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, দেওবন্দে এসে কাউকে আইনশৃঙ্খলা লঙ্ঘন করতে দেওয়া হবে না। যদি কেউ চেষ্টা চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দেওবন্দ সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেছেন, কাউকে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না। যদি কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম