Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে চুক্তির খুব কাছাকাছি ইরান-ওমান: আরাগচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

হরমুজ প্রণালি নিয়ে চুক্তির খুব কাছাকাছি ইরান-ওমান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী নৌপথ চালু করা নিয়ে ওমানের সঙ্গে ইরান চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  তেহরানে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ওমানের সঙ্গে আলোচনাটি এখন ‘চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি’।

একই সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হরমুজ প্রণালির সংকট মোকাবিলার পদ্ধতি নিয়েও কথা বলেন।

তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারকে কিছু না কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তাই এসব লঙ্ঘন মোকাবিলার জন্য একটি বিশেষ দল গঠন করা উচিত ছিল, লড়াই করার জন্য নয়।


হরমুজ প্রণালির চলমান সংকট নিরসনে ইরান ও ওমানের এই আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে নতুন করে কোনো সামরিক অভিযানে না গিয়ে দেশটির ওপর ক্রমাগত অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশল অবলম্বন করতে যাচ্ছেন। 


ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন কৌশল নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আপাতত খুব একটা উচ্চবাচ্য করছি না।’ 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধ ইরানের সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে, যা তাদের এই চলমান অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম