Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন ইরানের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  তিনি দাবি করেছেন, খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ এবং সম্প্রতি তার সঙ্গে টানা ৭ থেকে ৮ ঘণ্টা বৈঠক করেছেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে এসব কথা বলেন পেজেশকিয়ান।

তিনি বলেন, এত দীর্ঘ সময় বৈঠকে বসতে পারা প্রমাণ করে খামেনি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন না।

তার ভাষ্য, ‘যে ব্যক্তি সাত-আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না।' সেইসঙ্গে খামেনির  সঙ্গে বৈঠক ‘খুবই ভালো’ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

পেজেশকিয়ান জানান, বৈঠকে খামেনি জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে নানা জল্পনা শুরু হওয়ার মধ্যেই পেজেশকিয়ান এসব মন্তব্য করলেন।


রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়।

ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যমে খামেনি ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশের পর ভিডিওটি প্রকাশ করা হয়।

শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো ইরানের ভেতরের কয়েকটি সূত্রের বরাত দিয়ে খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে দাবি করেছিল।

তবে এখন ইরানের কর্মকর্তারা খামেনির সাম্প্রতিক কার্যক্রম ও বৈঠকের কথা প্রকাশ্যে তুলে ধরে এসব খবরের বিরোধিতা করছেন।

পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, বৈঠকে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। খামেনি জাতীয় ঐক্য বজায় রাখা, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর জোর দিয়েছেন।

ইরান যখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা যোগ করেছে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাহরাইনেও দফায় দফায় আঘাত

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাহরাইনেও দফায় দফায় আঘাত

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

মক্কা চুক্তিতে ইরানের যোগদানের বিলে সংশোধনী অনুমোদন

আরও পড়ুন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

সৌদির রাজধানীর সবচেয়ে উঁচু ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইরান কেন শত শত বাঁধ বানিয়েছে?

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম