Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কেন পশ্চিমবঙ্গের নাম পালটাতে চায় বিজেপি?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

কেন পশ্চিমবঙ্গের নাম পালটাতে চায় বিজেপি?

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ করার প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে ‘পশ্চিম বঙ্গ’ করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য। বুধবার (১২ আগস্ট) দেশটির রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার বিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মূলত বাংলা ভেঙে হওয়া এ রাজ্যটিকে ওয়েস্ট বেঙ্গল নামে ডাকা হয়। তাই সরকারের কাছে এমন দাবি করেছেন শমীক ভট্টাচার্য। 

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ’ শুধু একটি নাম নয়, এর সঙ্গে রাজ্যের ইতিহাস ও ১৯৪৭ সালে দেশভাগের সময় রাজ্যটি গঠনের পরিস্থিতি জড়িয়ে আছে।

তার দাবি, ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল এবং বাঙালি হিন্দুদের জন্য পৃথক রাজ্যের প্রয়োজনীয়তার বিষয়টি তখন কংগ্রেসও স্বীকার করেছিল।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে শুধু ‘বেঙ্গল’ করা হলে পৃথক রাজ্যের জন্য যারা লড়াই করেছিলেন, তাদের প্রতি অসম্মান করা হবে। তাই তিনি রাজ্যের নাম ‘পশ্চিম বঙ্গ’ করার দাবি জানান।

এর আগে পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ করার প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েনও বলেন, পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব বহু বছর ধরে কেন্দ্রের বিবেচনায় রয়েছে।

এদিকে শমীক ভট্টাচার্য কেরালার নাম ‘কেরলম’ করার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতিত্ব দেন। বুধবার রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তনের বিলটি কণ্ঠভোটে পাশ হয়; এর আগে লোকসভাতেও বিলটি পাশ হয়েছিল।

একই আলোচনায় বিহারের রাজধানী পাটনার নাম ‘পাটলিপুত্র’ করার দাবিও ওঠে। রাষ্ট্রীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়াহা এ দাবি জানান। পাশাপাশি নালন্দা জেলার বখতিয়ারপুর রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবিও উত্থাপিত হয়।

তবে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো নতুন সরকারি সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

আরও পড়ুন

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম