Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম

বাড়তে পারে মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি

সংগৃহীত ছবি

Advertisement

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, চুক্তিটি ভবিষ্যতে আরও সদস্য যুক্ত করার জন্য উন্মুক্ত।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এরদোগান বলেন, মিসরের এই জোটে যোগ দেওয়ার বিষয়টি ‘সম্ভব’। তার মতে, চুক্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে।

গত ৭ আগস্ট পবিত্র মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূল শর্ত হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এই বিধানকে অনেক বিশ্লেষক ন্যাটোর আর্টিকেল ৫-এর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করছেন। তবে পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এটি ন্যাটোর বিকল্প নয় এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত জোটও নয়।

চুক্তির আওতায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান উচ্চপর্যায়ের রাজনৈতিক ও সামরিক সমন্বয় বাড়াবে। তিন দেশ যৌথ সামরিক মহড়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পেও কাজ করবে। স্থল, নৌ, আকাশ ও সাইবার ক্ষেত্রে যৌথ মহড়ার পরিকল্পনাও রয়েছে।

মিসর এই জোটে যোগ দিলে এর ভৌগোলিক ও সামরিক গুরুত্ব আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মিসরের বিশাল সামরিক সক্ষমতা এবং সুয়েজ খালের কৌশলগত অবস্থান জোটটির আঞ্চলিক প্রভাব বাড়াতে পারে।

সাক্ষাৎকারে এরদোগান হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রণালিটি পুনরায় খুলে দেওয়া তুরস্কের জন্য অগ্রাধিকার এবং এর দীর্ঘস্থায়ী বন্ধাবস্থা কারও স্বার্থ রক্ষা করছে না।

এদিকে হরমুজ ঘিরে চলমান সংকটের মধ্যে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের নতুন নিরাপত্তা কাঠামোকে মধ্যপ্রাচ্যে একটি পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এরদোগান বলেন, আঞ্চলিক সংকটে তুরস্ক তার প্রতিবেশীদের একা ছেড়ে যাবে না। সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করবে এবং সিরিয়ার কুর্দিরাও শান্তি ও স্থিতিশীলতার অংশীদার হবে বলে জানান তিনি।

গাজা প্রসঙ্গে এরদোগান বলেন, তুরস্ক গাজাকে একা ছেড়ে যেতে পারে না। গাজাকে সমর্থনে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানান তিনি।

লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে লেবাননের যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন বলেও জানান এরদোগান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম