Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৬ এএম

গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও হামাসপ্রধান খলিল আল হাইয়া। ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার।  যদিও ইসরাইল এরই মধ্যে ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

রোববার (১৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র জানায়, বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো কুশনারের কাছে তুলে ধরেন।  কুশনার জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, আল-আলামেইন শহরে হামাস ও কুশনারের বৈঠক হয়েছে। বৈঠকের লক্ষ্য ছিল প্রস্তাবিত রোডম্যাপের বিভিন্ন শর্তকে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দেওয়া।

ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা, গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র কাছে হস্তান্তর এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না থাকা—এসব বিষয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, হামাসকে গাজার শাসনক্ষমতা, সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। গাজা যেন আর কখনো ইসরাইলের  জন্য ‘সন্ত্রাসের উৎস’ না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হাইয়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর দূত নিকোলাই ম্লাদেনভ এবং বোর্ডটির সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বৈঠকে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

নিউইয়র্কের চিঠি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প!

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

ডিজেলের দাম কমানোর বড় ঘোষণা আসছে: ট্রাম্প

লাইভ সম্প্রচার করবে মৃত্যুদণ্ডের, বর্বরতার পথে যুক্তরাষ্ট্র?

লাইভ সম্প্রচার করবে মৃত্যুদণ্ডের, বর্বরতার পথে যুক্তরাষ্ট্র?

নোবেল কমিটির বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ তুললেন ট্রাম্প

নোবেল কমিটির বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ তুললেন ট্রাম্প

‘আরেকটু বেশি হাততালি দিলে হয়তো নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগও করে নিতে পারি’

‘আরেকটু বেশি হাততালি দিলে হয়তো নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগও করে নিতে পারি’

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম