চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো পাঁচ ফুটের সাপ, অতঃপর...
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চলন্ত একটি গাড়ির বনেটের নিচ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা এক নারী ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার একটি ভিডিও ধারণ করেন ওই নারী। তিনি পরিবারের সঙ্গে টেনেসির মাউন্ট জুলিয়েট এলাকায় যাচ্ছিলেন। তার ছোট মেয়ের জন্য ফুটবলের সরঞ্জাম কিনতেই তারা সেখানে যাচ্ছিলেন। পথেই গাড়ির বনেটের ওপর অস্বাভাবিক কিছু দেখতে পান তিনি। প্রথমে তার মনে হয়েছিল, বনেটের ওপর হয়তো বড় কোনো সাপ রয়েছে। পরে তার স্বামীও বিষয়টি লক্ষ্য করে নিশ্চিত করেন যে সেটি সত্যিই একটি সাপ।
সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সেটিকে সরানোর চেষ্টা করেন। তবে গাড়ি পুরোপুরি থামার আগেই সাপটি লাফ দিয়ে সরে যায়।
টেনেসি ওয়াইল্ডলাইফ রিসোর্সেস এজেন্সির জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ম্যালোরি টেট ভিডিওটি দেখে জানান, সাপটি সম্ভবত ‘গ্রে র্যাট স্নেক’ বা ধূসর ইঁদুর সাপ। এ প্রজাতির সাপ বিষধর নয় এবং টেনেসিতে এটি বেশ সাধারণ।
চলন্ত গাড়ির বনেট বা উইন্ডস্ক্রিনে সাপ উঠে আসার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ২০২৩ সালে ওকলাহোমার দ্য ভিলেজ এলাকায় চলন্ত একটি গাড়িতে সাপ উঠে আসার ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করে। পরে তারা নিরাপদে সাপটি উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেয়।

