Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন ফেরত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আদেশের বিরুদ্ধে সরকারের আবেদন ফেরত

ইমরান খান। সংগৃহীত ছবি

Advertisement

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে বেসরকারি হাসপাতালে নিতে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে পাকিস্তান সরকার। সেই রিভিউ পিটিশন ফেরত দিয়েছে আদালতের রেজিস্ট্রার অফিস।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার রেজিস্ট্রার অফিস জানায়, আবেদনের সঙ্গে প্রয়োজনীয় পেপার বুক সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়নি। এ কারণে প্রাথমিক যাচাইয়ের পর আবেদনটি আপত্তিসহ ফেরত দেওয়া হয়।

তবে এটি আদালতের মূল শুনানিতে সরকারের আবেদন খারিজ হওয়া নয়। বরং নথিপত্রের ঘাটতি-সংক্রান্ত প্রক্রিয়াগত আপত্তির কারণে আবেদনটি ফেরত দেওয়া হয়েছে।

পাকিস্তানের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রার অফিসের আপত্তি দূর করে প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ করার পর রিভিউ পিটিশনটি আবার সুপ্রিম কোর্টে দাখিল করা হবে।

এর আগে ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরদিন সরকার ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে।

আবেদনে বলা হয়েছে, ইমরান খানকে নিয়মিত চিকিৎসা ও মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার এমন কোনো অবনতির প্রমাণ নেই, যার কারণে তাকে বিশেষভাবে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন। সরকারের আশঙ্কা, ইমরানের ক্ষেত্রে এমন সুবিধা দেওয়া হলে একই ধরনের দাবিতে অন্য বন্দিরাও বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ চাইতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

ক্ষমতার দ্বন্দ্বে তোলপাড় পাকিস্তান, প্রদেশ ভাঙার নতুন চাল সেনাপ্রধানের

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

পাকিস্তান সরকারের এই আচরণ ইমরানের প্রাপ্য নয়: রবি শাস্ত্রী

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ২৯ বছর পর ফাঁস হলো তথ্য

আরও পড়ুন

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর সেনাপ্রধান ধীরাজের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

নওয়াজ-ইমরান খান: ছিলেন বন্ধু, আবারও কি মিত্র হতে পারেন

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম