Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জারি করা একটি কঠোর নীতি কার্যকর হওয়ার ঠিক আগে তা আটকে দিয়েছেন আদালত। বোস্টনের এক ফেডারেল বিচারক বিভিন্ন শিক্ষা ও শ্রমিক সংগঠনের করা মামলার রায়ে এই নিষেধাজ্ঞা দেন। 

নতুন এই নিয়মের ফলে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা ব্যাপকভাবে কমে যাওয়ার কথা ছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা ও ভিসা জালিয়াতি রোধের কথা বলে এই নীতি আনা হয়েছিল। তবে বিচারক জানান, এটি অত্যন্ত দুর্বল যুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং নীতি বদলানোর ক্ষেত্রে যেসব আইনি প্রক্রিয়া বা বিকল্প ভাবা উচিত ছিল, তা করা হয়নি। 

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এই রায়ের সমালোচনা করে বলা হয়েছে যে এর ফলে অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোখা কঠিন হবে।

বিচারক উল্লেখ করেন যে গত প্রায় ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পুরো সময়জুড়ে ভিসা দিয়ে আসছে। এর মাধ্যমে কোটি কোটি বিদেশি শিক্ষার্থী ও গবেষক যুক্তরাষ্ট্রে এসে বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় ধরনের অবদান রেখেছেন। কিন্তু নতুন নিয়মে শিক্ষার্থীদের ভিসা সর্বোচ্চ চার বছরে বেঁধে দেওয়া এবং সাংবাদিকদের ভিসার মেয়াদ কমিয়ে মাত্র ২৪০ দিন করার কথা ছিল।

বর্তমানে যুক্তরাষ্ট্রে লাখ লাখ বিদেশি শিক্ষার্থী ও গবেষক বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিচারক সতর্ক করে বলেছেন, এই নিয়ম কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কমে যাওয়ার পাশাপাশি শত শত মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হতো। আদালতের এই রায়ের ফলে আপাতত দীর্ঘদিনের পুরোনো নিয়মই বহাল থাকছে।

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

ইরানে আরও এক-দুটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

বলসোনারো যত দিন খুশি আমেরিকায় থাকতে পারেন: ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

ট্রাম্প-নেতানিয়াহু যুগের অবসান নাকি নতুন যুদ্ধ?

ট্রাম্প-নেতানিয়াহু যুগের অবসান নাকি নতুন যুদ্ধ?

আরও পড়ুন

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

‘নেতানিয়াহুর পতন ঘটাতে আইজেনকোটের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত’

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারের ‘প্রতীকী অপসারণের’ প্রস্তুতি ইন্ডিয়া জোটের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম