ভারতে ৮ মাসে আকরিক লোহা উৎপাদন বাড়ল ২০ শতাংশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে লোহা উৎপাদনের জোয়ার এসেছে। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে দেশটি রেকর্ড ২৩ কোটি টন আকরিক লোহা উত্তোলন করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৯ শতাংশ বেশি।
ওড়িশা, ছত্তিশগড় এবং বিশেষ করে মহারাষ্ট্র রাজ্যে খনি থেকে লোহা তোলার পরিমাণ বিপুল হারে বাড়ায় এই সাফল্য এসেছে। বিগমিন্ট-এর প্রতিবেদন থেকে জানা যায়, বছর শেষে ভারতে লোহা উৎপাদনের পরিমাণ ৩৫ কোটি টন ছাড়িয়ে যেতে পারে।
এই বড় রকমের সফলতার মূল কারিগর মুক্ত বাজারের বাণিজ্যিক খনি মালিকেরা। বছরজুড়ে তাদের উৎপাদন বেড়েছে প্রায় ২৮ শতাংশ। যেখানে ইস্পাত কারখানাগুলোর নিজস্ব খনিগুলো থেকে উৎপাদন বেড়েছে মাত্র ৭ শতাংশ। ফলে দেশে নতুন করে যে পরিমাণ লোহা যুক্ত হয়েছে, তার তিন ভাগের দুই ভাগই এসেছে বাণিজ্যিক খনিগুলো থেকে।
উৎপাদনে বরাবরের মতোই নেতৃত্ব দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান এনএমডিসি। তারা একা তুলে এনেছে প্রায় পৌনে চার কোটি টন লোহা। আর মহারাষ্ট্রে নতুন পাইপলাইন ও খনির কাজ বাড়িয়ে লয়েডস মেটালস নামের একটি প্রতিষ্ঠান সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে। তাদের উৎপাদন বেড়েছে প্রায় ১৪৭ শতাংশ! টাটা স্টিল ও সেইল-এর মতো বড় কোম্পানিগুলোর উৎপাদন বাড়লেও, নিলাম থেকে চড়া দামে খনি কেনা জেএসডব্লিউ স্টিল ও জিন্দাল স্টিলের মতো কিছু প্রতিষ্ঠানের উৎপাদন অবশ্য কিছুটা কমেছে।
অতিরিক্ত খরচ ও চড়া রয়্যালটির কারণে খনি কোম্পানিগুলো চাপে থাকলেও সামগ্রিকভাবে ভারতীয় বাজারে এই শিল্পের ঊর্ধ্বমুখী গতি স্পষ্ট। তবে দেশে রেকর্ড পরিমাণ লোহা উৎপাদন হওয়া সত্ত্বেও উন্নতমানের লোহার ঘাটতি ও বর্ষাকালের খরচের কারণে বিদেশ থেকে লোহা আমদানি কিন্তু কমছে না, বরং বেড়েই চলেছে।
সূত্র: জিএমকে সেন্টার।

