Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

স্মিত হয়ে গেছেন রিয়েল হিরো। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইলগামী একটি ফ্লাইটের ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ বলে প্রশংসা করেছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) নেতানিয়াহু এ মন্তব্য করেন। ইসরাইলি কর্মকর্তাদের দাবি, সহকারী পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ছিলেন ভারতের নাগরিক। 

নেতানিয়াহু বলেন, স্মিত মাচ্ছার ‘প্রতিরোধ করেন, পাল্টা লড়াই করেন, ককপিটের দরজা খুলতে সক্ষম হন এবং যাত্রী ও ক্রুদের সহায়তায় হামলাকারীকে কাবু করে দেন।

গুরুতর আহত অবস্থাতেও ক্যাপ্টেন মাচ্ছার ‘আকাশপথে একটি ভয়াবহ বিপর্যয়’ ঠেকিয়েছেন বলে মন্তব্য করেন নেতানিয়াহু। এরআগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘তিনি সত্যিকারের একজন নায়ক।’

ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় এক মিনিটের মধ্যে ৩৩ হাজার ফুট উচ্চতা থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, বিমানের বেশিরভাগ যাত্রীই ছিলেন ইসরাইলি নাগরিক। তার দাবি, সহকারী পাইলট ‘সম্ভবত ইসরাইলের কাছে পৌঁছানোর সময় বিমানটি ভূপাতিত করার উদ্দেশ্য’ নিয়ে এমনটি করেছিলেন।

তবে সহকারী পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নেতানিয়াহুর দাবি, বিমানটি সৌদি আরবে অবতরণের পর দেশটির কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় সহকারী পাইলটের উদ্দেশ্য বা মোটিভ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরাইলগামী পাইলটদের পরিচয় যাচাই

সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন ফ্লাইদুবাই ঘটনাটিকে ‘ককপিটে সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে, দায়িত্বে থাকা ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটি নিরাপদে অন্যত্র অবতরণ করান।

ঘটনার তদন্ত চলাকালে ইসরাইল থেকে ও ইসরাইলগামী সব ফ্লাইট স্থগিত করেছে ফ্লাইদুবাই। সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জিসিএএ জানিয়েছে, ফ্লাইটটি একটি ‘নিরাপত্তাজনিত ঘটনার’ মুখে পড়েছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

নেতানিয়াহুর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানিয়েছেন, এখন থেকে ইসরাইলে যেসব পাইলট বিমান নিয়ে প্রবেশ করবেন, তাদের পরিচয় যাচাই করা হবে।

রয়টার্সকে তিনি বলেন, ‘ইসরাইলে যেসব পাইলট বিমান নিয়ে আসবেন, আমরা তাদের পরিচয় জানব, তারা কারা তা জানব এবং কোনো ধরনের নিরাপত্তা যাচাইও করা হবে।’

বিমানটির যাত্রীরা ঘটনাটিকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া হিসেবে বর্ণ করেছেন। তাদের ভাষ্য, বিমানটি বিধ্বস্ত হওয়া ঠেকাতে ককপিটে ব্যাপক ধস্তাধস্তি হয়েছিল।

যাত্রী ইয়ানিভ হায়ুন জানান, তিনি ককপিটে ঢুকে বিমানের নিয়ন্ত্রণ ধরেন এবং টেলিভিশনে দেখা দৃশ্যের মতো করে নিয়ন্ত্রণ টেনে ওপরে তোলেন। পরে ক্রুরা বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

বেন গুরিয়ন বিমানবন্দরে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী হায়ুনকে জড়িয়ে ধরছেন। ওই সময়ও হায়ুনের গায়ে বিমানের ঘটনার সময় পরা রক্তমাখা শার্ট ছিল।

হামলাকারীকে আটকে রাখতে সহায়তা করা আসাফ রাজুয়ান বলেন, ‘এমন পরিস্থিতিতে আপনি কিছু না ভেবেই ছুটে যাবেন—আপনার মেয়ে, আপনার পরিবারকে বাঁচানোর জন্য।’

আরেক যাত্রী আলমগ ইতালি জানান, বিমানটি ‘খুব, খুব দ্রুত’ নিচে নেমে যাচ্ছিল। পরে সেটি স্থিতিশীল হয়, আবার কয়েকবার নিচে নেমে যায়। যাত্রী নামা বারশাদস্কি বলেন, তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন। তার মনে হচ্ছিল, ‘আমরা মারা যাব।’

এদিকে রিয়াদে ভারতের দূতাবাস জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের ‘সাহসী ভারতীয় পাইলট’ ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যের অপেক্ষায় রয়েছে তারা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তার অবস্থা স্থিতিশীল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

ইসরাইলগামী বিমানে দুই পাইলটের মারামারি, ছুরিকাঘাত—যা জানা গেল

ইসরাইলগামী বিমানে দুই পাইলটের মারামারি, ছুরিকাঘাত—যা জানা গেল

ইসরাইলের আগামী নির্বাচনে বিরোধীদের জয়ের পূর্বাভাস, নেতানিয়াহুর ভাগ্যে কী আছে?

জনমত জরিপ ইসরাইলের আগামী নির্বাচনে বিরোধীদের জয়ের পূর্বাভাস, নেতানিয়াহুর ভাগ্যে কী আছে?

শুধু হাতাহাতি নয়, ইসরাইলগামী সেই বিমানে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

শুধু হাতাহাতি নয়, ইসরাইলগামী সেই বিমানে ঘটেছিল লোমহর্ষক ঘটনা

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমিরাতকে নতুন তথ্য দিলেন নেতানিয়াহু

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

হঠাৎ সৌদিতে নামল শতাধিক ইসরাইলি বহন করা সেই বিমান, নেপথ্যে কী?

আরও পড়ুন

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হবে, দাবি ট্রাম্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম