Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

বৃহস্পতিবার খামিস মুশাইত গভর্নরেটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে সামান্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানান, সৌদি আরবের খামিস মুশাইত আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়। অপর একটি ক্ষেপণাস্ত্র জাজান এলাকায় প্রতিহত করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় পড়ে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আল-মালিকি বলেন, হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।

সৌদি আরবের বিরুদ্ধে সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগে সামরিক জোটটি জানায়, মদিনায় তায়বা এলাকার বিদ্যুৎ কেন্দ্রে গত মঙ্গলবারের ড্রোন হামলার জন্য হুথিরাই দায়ী। তদন্তে এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

জোটের বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মদিনার এই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ শহরের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও দেশটির সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের প্রভাব পড়েনি।

মদিনায় ওই হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। উপসাগরীয় সহযোগিতা পরিষদও সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এর আগে শনিবার রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান

লোহিত সাগরে নতুন বিপদ: হুথি ও আল-শাবাবের আঁতাত বাড়াচ্ছে শঙ্কা

লোহিত সাগরে নতুন বিপদ: হুথি ও আল-শাবাবের আঁতাত বাড়াচ্ছে শঙ্কা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

হুথি লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৪১৪ হামলা চালানোর দাবি ইয়েমেনের

আরও পড়ুন

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

ফ্লাই দুবাইয়ের কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে: ট্রাম্প

ফ্লাই দুবাইয়ের কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম