Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা

এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে খবর। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উদ্বেগ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফের পথে নেমেছে আন্দোলনকারীরা।

এসময় যন্তর মন্তরের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। কয়েকজনকে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে জানা গেছে। 

শনিবারের কর্মসূচিতে নেতৃত্ব দেয় সর্বভারতীয় ছাত্র সংগঠন আইসা। শুক্রবারের বিক্ষোভের পর সংগঠনের নেত্রী নেহা বোরা আন্দোলনকারীদের আবার যন্তর মন্তরে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার দুপুর ১টা থেকে দিল্লির বিভিন্ন এলাকায় আইসার নেতা কর্মীরা জড়ো হতে শুরু করেন।

বিক্ষোভকারীদের যন্তর মন্তরের দিকে যাওয়া ঠেকাতে সকাল থেকেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় ব্যারিকেড। নয়াদিল্লি এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যন্তর মন্তর বা তার আশপাশে কোনো ধরনের মিছিল বা বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।

তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আন্দোলনকারীরা মিছিল করে যন্তর মন্তরের দিকে এগোতে থাকেন। তাদের সঙ্গে আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন বলে জানা গেছে। 

মিছিল মাঝপথে পৌঁছতেই পুলিশ তা আটকে দেয়। আন্দোলনকারীদের একাংশ রাস্তায় বসে প্রতিবাদ শুরু করেন। পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

শুক্রবারও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। আম আদমি পার্টির পাশাপাশি কংগ্রেস এবং বাম দলগুলোর নেতা কর্মীরাও রাস্তায় নেমেছিলেন। সেই বিক্ষোভ ঠেকাতে দিল্লির বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়। 

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও বচসার ঘটনাও ঘটে। এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে খবর। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং আইসা নেত্রী নেহা বোরা। 

আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী দল ও বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা। তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ককরোচ জনতার কর্মীরা দিল্লিতে এসে যন্তর মন্তরে বিক্ষোভ করবেন।

অভিজিৎ দীপক বলেন, দিল্লি পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে যেখানে আটকানো হবে সেখানেই প্রতিবাদ কর্মসূচি করা হবে। ফলে আগামী কয়েক দিনেও রাজধানীতে জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক ও নাগরিক বিক্ষোভ অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭ শতাধিক

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৭ শতাধিক

দিল্লিতে নারীদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

দিল্লিতে নারীদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নির্বাচন কমিশনারদের বিজেপি সদর দপ্তরে বসার পরামর্শ অভিজিতের

নির্বাচন কমিশনারদের বিজেপি সদর দপ্তরে বসার পরামর্শ অভিজিতের

সিগারেট ধরাতে দিয়াশলাই না দেওয়ায় যুবককে হত্যা

সিগারেট ধরাতে দিয়াশলাই না দেওয়ায় যুবককে হত্যা

থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক

পথের কাঁটা হাসিনা থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক

আরও পড়ুন

একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা

ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা

মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বাড়তে থাকা ভূমিকায় নতুন চাপের জায়গা আফগানিস্তান

মধ্যপ্রাচ্যে পাকিস্তানের বাড়তে থাকা ভূমিকায় নতুন চাপের জায়গা আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম