Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজের কাছে ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত, সতর্কতা জারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

হরমুজের কাছে ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত, সতর্কতা জারি

জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা জানা যায়নি। সংগৃহীত ছবি

Advertisement

হরমুজ প্রণালির কাছে ওমানের উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পূর্বে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শনিবার এ তথ্য জানিয়েছে।

ইউকেএমটিও-এর তথ্য অনুযায়ী, ট্যাংকারটির মাস্টার জানান, জাহাজটির বাম পাশে বা পোর্ট সাইডে প্রজেক্টাইলটি আঘাত করে। তবে হামলায় জাহাজের সব ক্রু নিরাপদে রয়েছেন। তবে ওই ঘটনার পর প্রণালিটি ঘিরে সতর্কতা জারি করা হয়েছে। 

এ ঘটনায় এখন পর্যন্ত সমুদ্রে কোনো তেল ছড়িয়ে পড়া বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলের উৎস বা কারা এর জন্য দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি হরমুজ প্রণালির কাছাকাছি সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে শুক্রবারও হরমুজ প্রণালির ভেতর দিয়ে চলাচলের সময় আরেকটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় জাহাজে অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়।

পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজটি যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। সেখানেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত চলছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর: ইরান

আরও পড়ুন

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

রুদ্ধশ্বাস ১২ মিনিট ভয়ংকর দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেল ফ্লাইদুবাই বিমান

ভয়ংকর দুর্ঘটনা থেকে যেভাবে রক্ষা পেল ফ্লাইদুবাই বিমান

কেটকে ছাপিয়ে যেতে চান মেগান, জানা গেল আড়ালে থাকার আসল কারণ

কেটকে ছাপিয়ে যেতে চান মেগান, জানা গেল আড়ালে থাকার আসল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম