Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

ছবি: সংগৃহীত

Advertisement

বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলেও কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের নিরঙ্কুশ বা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার নেই বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি অমিত মহাজন এ আদেশ দেন। 

ভারতের বৈধ ব্যবসায়িক ভিসা থাকা সত্ত্বেও দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়া তুর্কমেনিস্তানের এক নারীর করা আবেদন খারিজ করে আদালত এ পর্যবেক্ষণ দেয় দেশটির আদালত।

আদালত বলেন, ভিসা দেওয়া, দেশে প্রবেশের অনুমতি এবং অভিবাসন ছাড়পত্র দেওয়া রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অংশ। জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, বৈদেশিক সম্পর্ক ও জনস্বাস্থ্যের মতো বিষয় বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ওই নারী জানান, গত ২৫ মার্চ স্বামীকে সঙ্গে নিয়ে ভারতে আসার পর তাকে প্রবেশের অনুমতি না দিয়ে তুর্কমেনিস্তানে ফেরত পাঠানো হয়। তবে তার স্বামীকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। বৈধ ব্যবসায়িক ভিসার ভিত্তিতে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানান তিনি।

ভারতীয় কর্তৃপক্ষ আদালতে যুক্তি দেয়, বৈধ ভিসা থাকা মানেই ভারতে প্রবেশের শর্তহীন অধিকার তৈরি হয় না। ভিসা প্রদান এবং সীমান্তে প্রবেশের অনুমতি- দুটি পৃথক বিষয়। ওই নারীর বিষয়ে কিছু বিরূপ তথ্য এবং তার ভ্রমণ ইতিহাস নিয়েও কর্তৃপক্ষ উদ্বেগের কথা জানায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই নারী ২০২৫ সালে ৪৭ বার ভারতে ভ্রমণ করেছেন। এসব সফরের অধিকাংশই ছিল এক থেকে তিন দিনের। তিনি ব্যবসায়িক ও চিকিৎসা ভিসা ব্যবহার করে এসব ভ্রমণ করেন।

আদালত আরও উল্লেখ করেন, তার বাবা-মা ও স্বামী সম্পর্কে দেওয়া তথ্যে অসঙ্গতি ছিল। ভারতে ব্যবসা পরিচালনার দাবির সমর্থনে প্রয়োজনীয় নথি বা আমন্ত্রণপত্রও তিনি দেখাতে পারেননি। তুর্কমেনিস্তানে তার ব্যবসার বিস্তারিত তথ্যও তিনি দিতে ব্যর্থ হন।

এসব পরিস্থিতি ও আদালতে উপস্থাপিত নথি পর্যালোচনা করে আবেদনটি খারিজ করে দিল্লি হাইকোর্ট বলেন, কোনো বিদেশি নাগরিকের ভারতের ভূখণ্ডে প্রবেশের কোনো সহজাত বা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

এসআরএফটিআইয়ে ফের উত্তেজনা, গেট ভেঙে ঢোকার চেষ্টা হিন্দু জাগরণ মঞ্চের

দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ দিল্লি পুলিশ কর্তৃক ৩ নারী সাংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

আরও পড়ুন

১,৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া

১,৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জ্ঞানেশ কুমার না সরলে নির্বাচনে অংশ নেওয়ার অর্থ নেই: অভিজিৎ দীপকে

জ্ঞানেশ কুমার না সরলে নির্বাচনে অংশ নেওয়ার অর্থ নেই: অভিজিৎ দীপকে

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম