Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মা ও ৮ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে হত্যা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

মা ও ৮ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে হত্যা

নিউইয়র্কের এই ভবন থেকেই রামিরেজ ও তার মেয়েকে ফেলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এক নারী ও তার ৮ মাসের মেয়েকে ১৫ তলা থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে অ্যাঞ্জেল কারাসকো নামের ৩১ বছর বয়সি এক যুবককে স্থানীয় সময় গত বুধবার (৭ অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনবিসি নিউজের।

তদন্তকারীরা জানান, মঙ্গলবার ভোরে ব্রঙ্কসের অ্যালারটন এলাকার ওলিনভিল অ্যাভিনিউতে ২৩ বছর বয়সি নাথালি রামিরেজ নিজের মেয়েকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। এ সময় ধাক্কা দিলে মা ও মেয়ে নিচে পড়ে যান।

হাসপাতালে নেওয়ার পর নাথালিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজন। কর্তৃপক্ষের ধারণা, মায়ের শরীর নিচে পড়ার সময় শিশুটির জন্য কিছুটা সুরক্ষাকবচ হিসেবে কাজ করেছে। 

কর্মকর্তারা জানান, পুলিশ যখন কারাসকোকে গ্রেপ্তার করে, তখন তিনি এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময় হুডযুক্ত শার্ট পরা এক ব্যক্তি সেখান থেকে চলে যাচ্ছেন।

সূত্র জানায়, নাথালির দাম্পত্য কলহ হয়েছিল। এ কারণে পুলিশ তার সাবেক প্রেমিককে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে।

ওই ভবনের এক বাসিন্দা জানান, গভীর রাতে তিনি চিৎকার-চেঁচামেচি শুনেছিলেন। এরপর আর্তনাদ শুনে লোকজন বাইরে গিয়ে নাথালির মরদেহ দেখতে পায়। এক প্রতিবেশী এনবিসি নিউইয়র্ককে বলেন, বারান্দা থেকে নিচে পড়ার আগে ওই তরুণীকে কারও কাছে অনুনয়-বিনয় করতে শুনেছিলেন তিনি।

ওই প্রতিবেশী বলেন, ‘আমি তাকে চিৎকার করে বলতে শুনেছি, দয়া করে এমনটা কোরো না। আমার বাচ্চা... তুমি তো জানো আমার বাচ্চা ভয় পাচ্ছে। ওর মুখের দিকে তাকাও।’ এরপরই আমি তার আর্তনাদ শুনি এবং কিছু একটা মাটিতে আছড়ে পড়তে দেখি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন

হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আট প্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প

আরও পড়ুন

শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

বিক্ষোভে উত্তাল দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম