Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। দীর্ঘ প্রায় ৩৮ বছর পর অঙ্গরাজ্যটিতে সিনেটের আসন পুনরুদ্ধার করল ডেমোক্র্যাটিক পার্টি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে টালারিকো পরাজিত করেছেন নানা কেলেঙ্কারিতে জর্জরিত রিপাবলিকান প্রার্থী ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। চলতি মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি ছিল এই নির্বাচন।

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য টালারিকোর এই জয়কে মার্কিন রাজনীতিতে বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে ডেমোক্র্যাটদের এমন সাফল্য দলটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।

১৯৮৮ সালের পর এই প্রথম টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হলেন। দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে টালারিকোর এই জয় অঙ্গরাজ্যটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

নেতানিয়াহুর মসনদে এবার সাবেক সেনাপ্রধানের চোখ, একজোট বিরোধীরা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

আরও পড়ুন

নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’

নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম