Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। দীর্ঘ ২৮ বছর ধরে নিজেদের দখলে থাকা সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি সিনেট আসন হারিয়েছে দলটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করেন। পেশায় শিশু চিকিৎসক অ্যান্ড্রুজের কাছে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন ডারলিন।

১৯৯৮ সালের পর এই প্রথম সাউথ ক্যারোলাইনা থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট সদস্য নির্বাচিত হলেন। এর আগে সর্বশেষ ডেমোক্র্যাট হিসেবে অঙ্গরাজ্যটি থেকে সিনেট নির্বাচনে জয় পেয়েছিলেন ফ্রিটজ হলিংস। ২০০৫ সালে তার দায়িত্ব শেষ হওয়ার পর থেকে অঙ্গরাজ্যটির দুটি সিনেট আসনই রিপাবলিকানদের দখলে ছিল।


এই জয়ের মধ্য দিয়ে আরও একটি ইতিহাস গড়েছেন অ্যানি অ্যান্ড্রুজ। তিনিই প্রথম নারী, যিনি সাউথ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হলেন।

গত জুলাইয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর তার বোন ডারলিনকে আসনটি পূরণের জন্য মনোনীত করেছিলেন ট্রাম্প। পরে তাকে পূর্ণ ছয় বছরের মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও উৎসাহিত করেন তিনি। তবে জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে নিজের সীমিত অভিজ্ঞতার কথা প্রাথমিক প্রচারণার সময় স্বীকার করেছিলেন ডারলিন।

এদিকে নর্থ ক্যারোলাইনাতেও রিপাবলিকানদের হার হয়েছে। সেখানে ট্রাম্প-সমর্থিত প্রার্থী মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর রয় কুপার।

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা রিপাবলিকানদের

মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার কাছাকাছি পৌঁছেছে দলটি।

ওহাইওতে সাবেক সিনেটর শেরড ব্রাউনের জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের কাছ থেকে চতুর্থ সিনেট আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। সিনেটে রিপাবলিকানদের ৫৩-৪৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা উল্টে দিতে ডেমোক্র্যাটদের প্রয়োজন ছিল চারটি আসন। নিজেদের আসনগুলো ধরে রাখতে পারলে সিনেটের নিয়ন্ত্রণও পেতে পারে দলটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৭টির জন্য ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

বন্যায় পোষা কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

বন্যায় পোষা কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’

নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

আরও পড়ুন

ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ, সিনেটেরও নিয়ন্ত্রণ হারাতে পারেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ, সিনেটেরও নিয়ন্ত্রণ হারাতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম