Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার মধ্যে ফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও প্রস্তুত রয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট জানান, নির্বাচনের ফল মেনে নিতে তার কোনো আপত্তি নেই। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করে সমঝোতায় পৌঁছানোরও আগ্রহ রয়েছে তার।

ট্রাম্প বলেন, আমি নিঃসন্দেহে নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, কোনো একটা সমাধান বের করতে পারব।

নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার জন্য নিজের ব্যালটে না থাকাকে দায়ী করেন ট্রাম্প। তবে নির্বাচনে কয়েকজন প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহাম এবং টেক্সাসের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে। এরই মধ্যে ডারলিন গ্রাহাম নির্বাচনে হেরেছেন। অন্যদিকে সিনেট নির্বাচনে পিছিয়ে রয়েছেন কেন প্যাক্সটন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার কিছু আগে হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফল দেখার সময় নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় ফলাফল পর্যবেক্ষণ করতে করতেই তিনি বলেন, ‘আমি কথা বলার সময়ই ফলাফল দেখছি। দেখলাম, ডারলিন হেরে গেছেন। বাহ, এটা অবিশ্বাস্য! লিন্ডসে নির্বাচনে দাঁড়ালে কেমন করতেন বলে মনে হয়?’

গত জুলাইয়ে মারা যাওয়া সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে অংশ নিলে সম্ভবত জয়ী হতেন।’ এছাড়া ট্রাম্প দাবি করেছেন, তিনি যদি নির্বাচনে থাকতেন, তাহলে তার দল এমন হার দেখত না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

বন্যায় পোষা কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

বন্যায় পোষা কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’

নির্বাচনে ধাক্কার মধ্যে ট্রাম্পের দাবি, ‘আমি থাকলে জিততাম’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যে ৪ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ট্রাম্প

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

২৮ বছরের রিপাবলিকান আধিপত্যের অবসান, সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটের জয়

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

তিন রণতরি প্রস্তুত, কী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম