Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

ইতিকাফ অবস্থায় ভিডিও কলে কথা বলা যাবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

ইতিকাফ অবস্থায় ভিডিও কলে কথা বলা যাবে?

Advertisement

প্রশ্ন: ইতিকাফ অবস্থায় কি পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে? 

উত্তর: ইতিকাফের মূল লক্ষ্য হলো দুনিয়ার সবকিছু থেকে বিমুখ হয়ে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া এবং তার নৈকট্য লাভ করা। নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়ার চাকচিক্য ও ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে নিভৃতে সম্পর্ক স্থাপনই এর মূল প্রেরণা।

ইতিকাফ অবস্থায় মোবাইল ফোনে কথা বললে ইতিকাফ ভেঙে যায় না। এমনকি এতেকাফ অবস্থায় ভিডিও কলে আত্মীয়-স্বজনের সঙ্গেও কথা বলা যায়। 

তবে ইতিকাফের মূল উদ্দেশ্য ও পবিত্রতা রক্ষার খাতিরে এর ব্যবহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা জরুরি।

ইতিকাফকালীন মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার এই মহান লক্ষ্য অর্জনে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই ইতিকাফের মূল্যবান সময়গুলো অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে ইবাদতে ব্যয় করা উচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম