Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

জমি বা ফ্ল্যাটের জন্য দেওয়া টাকার জাকাত কে দেবে?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

জমি বা ফ্ল্যাটের জন্য দেওয়া টাকার জাকাত কে দেবে?

Advertisement

প্রশ্ন: জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ ক্রয়ের জন্য প্রাথমিকভাবে যে আংশিক টাকা বা ‘বায়না’ দেওয়া হয়, সেই বায়নানামার টাকার জাকাত কে দেবেন? যিনি টাকা দিলেন (ক্রেতা), নাকি যিনি টাকা গ্রহণ করলেন (বিক্রেতা)?

উত্তর: ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী, যখন কোনো বায়নানামা বা চুক্তি সম্পন্ন হয় এবং বিক্রেতা বায়নাস্বরূপ আংশিক টাকা গ্রহণ করেন, তখন থেকে ওই টাকার মালিকানা বিক্রেতার কাছে চলে যায়। যেহেতু টাকাটি এখন বিক্রেতার কব্জায় এবং মালিকানায় রয়েছে, তাই এই টাকার জাকাত বিক্রেতাকেই প্রদান করতে হবে।

ক্রেতা যেহেতু টাকাটি বিক্রেতাকে দিয়ে দিয়েছেন এবং তা এখন আর তার মালিকানায় নেই, তাই ওই টাকার জাকাত ক্রেতাকে দিতে হবে না। ক্রেতা তার অবশিষ্ট জাকাতযোগ্য সম্পদের হিসাব করবেন। 

জমি বা ফ্ল্যাট বায়না করার পর সেই বায়নার টাকা বিক্রেতার সম্পদের অন্তর্ভুক্ত হয়। সুতরাং বিক্রেতা তার অন্যান্য নগদ অর্থের সঙ্গে এই বায়নার টাকা যুক্ত করে জাকাত প্রদান করবেন।

আর ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে এর ওপর জাকাত আসে না।

আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন– কোনো বস্তুর ওপর জাকাত আসে না যদি তা ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য হলে তার ওপর জাকাত আসবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৫৬০)

সূত্র: আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬;; রদ্দুল মুহতার ২/২৬৫

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম