Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মসজিদে হাফেজি মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে কি?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:০৩ পিএম

মসজিদে হাফেজি মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে কি?

মসজিদে হাফেজি মাদ্রাসা। ছবি: সংগৃহীত

Advertisement

অনেক মসজিদে দেখা যায় হাফেজি মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হয়। চাই তা নিচ তলায় হোক কিংবা দোতলা-তিনতলায়। এভাবে নির্ধারিত কোনো মসজিদে হাফেজি মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে কি? মসজিদে হাফেজি মাদ্রাসার ছাত্ররা ঘুমাতে পারবে কি? এ সম্পর্কে ইসলামের বিধানই বা কী?

মসজিদ আল্লাহর ঘর। যা শুধু নামাজের জন্য নির্ধারিত। যে স্থানে একবার মসজিদ হিসেবে নির্ধারিত হয়ে যায়, তা নিচ থেকে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ হিসেবে ধর্তব্য হয়ে যায়। সেই স্থানকে মসজিদ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা জায়েজ নয়। তবে তিলাওয়াতে কুরআনও যেহেতু মসজিদ সংশ্লিষ্ট একটি বিষয়। তাই প্রয়োজনের কারণে মসজিদের সকল আদব রক্ষা করে ছাত্রদের মসজিদে ইতিকাফের নিয়তে থাকা ও পড়াশোনা করা জায়েজ হবে। 

কিন্তু এটাকে স্থায়ীভাবে মাদ্রাসায় রূপ দেওয়া যাবে না। বরং দ্রুত মাদ্রাসার জন্য জায়গা দেখে আলাদা অবকাঠামো তৈরি করে সেখানে ছাত্রদের নিয়ে যাওয়া উচিত।  এ সম্পর্কে ফতোয়ার কিতাবসমূহে এসেছে—

وحاصله أن شرط كونه مسجدا أن يكون سفله وعلوه مسجدا لينقطع حق العبد عنه لقوله تعالى “وأن المساجد لله” (رد المحتار، زكريا-6\547، كرتاشى-4\358)

‘এর সারকথা হলো, কোনো স্থানকে মসজিদ হিসেবে গণ্য হওয়ার জন্য তার নিচের অংশ (ভূমি) এবং ওপরের অংশ— উভয়ই মসজিদের জন্য নির্ধারিত হতে হবে। যাতে সেই স্থানের ওপর কোনো ব্যক্তির মালিকানা বা ব্যবহারিক অধিকার অবশিষ্ট না থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন— ‘নিশ্চয়ই মসজিদসমূহ আল্লাহরই জন্য।’ (রুদ্দুল মুহতার, ফাতোয়া খাইরিয়্যা)

অর্থাৎ, হানাফি ফিকহের এই আলোচনায় বলা হয়েছে যে, মসজিদের জায়গা এমনভাবে আল্লাহর জন্য ওয়াক্ফ হতে হবে যাতে সেখানে কোনো ব্যক্তিগত মালিকানা বা অন্যের অধিকার অবশিষ্ট না থাকে। এজন্য মসজিদের নিচ ও ওপর— উভয় অংশই মসজিদের আওতাভুক্ত হওয়া প্রয়োজন।

لأن المسجد ما بنى إلا لها من صلاة واعتكاف وذكر شرعى وتعليم علم وتعلمه وقرآة القرآن… حتى لو كان للمدرس موضع من المسجد يدرس فيه (البحر الرائق، كتاب الصلاة، باب ما يفسد وما يكره فيها-2\60)

‘কারণ মসজিদ নির্মাণই করা হয়েছে এসব কাজের জন্য— নামাজ আদায়, ইতিকাফ, শরিয়তসম্মত জিকির, দ্বীনি জ্ঞান শিক্ষা ও অর্জন এবং কুরআন তিলাওয়াতের জন্য। এমনকি যদি কোনো শিক্ষকের জন্য মসজিদের ভেতরে একটি নির্দিষ্ট স্থানও থাকে, যেখানে তিনি পাঠদান করেন, তবুও তা মসজিদের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।’ (বাহরুর রায়েক)

وفى الخلاصة: تعليم الصبيان فى المسجد لا بأس به (رد المحتار-9\613، كرتاشى-6\428، الموسوعة الفقهية الكويتية-37\206، خلاصة الفتاوى-1\299)

‘ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ ‘খুলাসাতুল ফাতাওয়া’-তে উল্লেখ করা হয়েছে যে, মসজিদের ভেতরে শিশুদের কুরআন, দ্বীনি জ্ঞান বা অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা জায়েজ; এতে শরিয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই।’

أما المعلم الذى يعلم الصبيان بأجر إذا جلس فى المسجد يعلم الصبيان بضرورة الحر وغيره لا يكره (الفتاوى الهندية-1\110، جديد-1\169)

‘যিনি বেতন বা পারিশ্রমিক নিয়ে শিশুদের পড়ান, তিনি যদি কোনো প্রয়োজন বা উপযোগিতার কারণে মসজিদে বসে তাদের শিক্ষা দেন, তাহলে শরিয়তের দৃষ্টিতে তা অপছন্দনীয় (মাকরুহ) নয়। অর্থাৎ এ ধরনের শিক্ষাদান বৈধ।’ (ফতোয়া হিন্দিয়া)

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতে মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১

পাকিস্তানে মসজিদের বাইরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২১

মসজিদ-মাদ্রাসার ফান্ডের অর্থ ও সম্পদে কি জাকাত ওয়াজিব হয়?

মসজিদ-মাদ্রাসার ফান্ডের অর্থ ও সম্পদে কি জাকাত ওয়াজিব হয়?

কবরস্থানের ফান্ডের টাকা মসজিদে ব্যয় করা যাবে কি?

কবরস্থানের ফান্ডের টাকা মসজিদে ব্যয় করা যাবে কি?

মাজারসংলগ্ন মসজিদে নামাজ আদায় করা যাবে কি?

মাজারসংলগ্ন মসজিদে নামাজ আদায় করা যাবে কি?

সৌদি আরবে হুথি হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত

সৌদি আরবে হুথি হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত

আরও পড়ুন

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

যে ৫ ক্ষেত্রে মানুষের দোষ গোপন করা সম্পূর্ণ নিষিদ্ধ

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম গোশত খাওয়া কি হালাল?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

ঢিলা-কুলুখ ব্যবহার না করলে ইমামের পেছনে নামাজ পড়ার হুকুম কী?

শর্ত কথা বলার কিন্তু মেসেঞ্জারে সালামের জবাব দিলে কি তালাক হবে?

শর্ত কথা বলার কিন্তু মেসেঞ্জারে সালামের জবাব দিলে কি তালাক হবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম