Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে সম্মাননা

‘কুরআনের হাফেজরা বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনছেন’

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

‘কুরআনের হাফেজরা বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনছেন’

Advertisement

বাংলাদেশের ক্ষুদে হাফেজরা শুধু পবিত্র কুরআন মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনামও বৃদ্ধি করছেন। বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা কৃতিত্বের সঙ্গে অংশ নিয়ে পুরস্কার ও সম্মাননা অর্জন করছেন। তাদের মেধা, শুদ্ধ তিলাওয়াত ও অসাধারণ স্মরণশক্তি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনছে। ফলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দেশের কুরআনের হাফেজরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য একাধিকবার সাফল্য অর্জনকারী বিশ্বজয়ী হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিবকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারের ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি কারি সিদ্দিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার মুহতামিম মুফতি আবু তাহের সিদ্দিকী।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান শেষে শিক্ষার্থীদের নিয়ে ‘মাশক্বুল কুরআন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে হাফেজ নাজমুস সাকিব সরাসরি শিক্ষার্থীদের তিলাওয়াত শুনে প্রশংসা করেন এবং শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের বিভিন্ন নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ হাফেজ ও কারিদের সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের তিলাওয়াতের মানোন্নয়ন এবং কুরআন হিফজ ও কিরাতের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

মাদরাসার মুহতামিম মুফতী আবু তাহের সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিতভাবে দেশ-বিদেশের অভিজ্ঞ হাফেজ ও কারিদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তিনি ভারতের এশিয়া মহাদেশীয় কিরাত প্রতিযোগিতা, সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের মান উন্নয়নে প্রতিষ্ঠানটিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ-কারিদের মাধ্যমে নিয়মিত দারস ও প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক, মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী, উস্তাযুল কুররা শায়খ নাজমুল হাসান, যুক্তরাজ্যের শায়খ আহমাদ হাসান, হাফেজ কারি সালাহউদ্দিন খন্দকার, হাফেজ কারি ইউসুফ আদনান এবং বিশ্বজয়ী হাফেজ কারি মুফতী মুহাম্মাদ জাকারিয়া, হাফেজ মাওলানা আবু তালহা বিন মিজানসহ প্রখ্যাত কুরআন শিক্ষাবিদ ও কারিগণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

কথা-কাজে কষ্ট পেলেও কি গুনাহ মাফ হয়?

কথা-কাজে কষ্ট পেলেও কি গুনাহ মাফ হয়?

আরও পড়ুন

ইমামের আগে দাঁড়ালে কি মুক্তাদির নামাজ হবে?

ইমামের আগে দাঁড়ালে কি মুক্তাদির নামাজ হবে?

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?

শেষ রাতের যে ৫ আমল বদলে দিতে পারে জীবন

শেষ রাতের যে ৫ আমল বদলে দিতে পারে জীবন

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম