Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

‘কেমন আছেন?’ উত্তরে ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলা যাবে কি?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

‘কেমন আছেন?’ উত্তরে ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলা যাবে কি?

ছবি: সংগৃহীত

Advertisement

দৈনন্দিন জীবনে কুশল বিনিময় আমাদের সামাজিকতার একটি সুন্দর অংশ। কেউ ‘কেমন আছেন?’ জানতে চাইলে আমরা স্বাভাবিকভাবেই তার উত্তর দিয়ে থাকি। কিন্তু মাঝেমধ্যে এ ধরনের সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে বিভিন্ন ভুল ধারণা বা সংশয় তৈরি হয়। কেউ কেউ ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলাকে ভুল বা শরিয়তবিরোধী মনে করেন। অথচ খোঁজ নিলে দেখা যায়, এই কথায় কোনো আইনি বা শরিয়ি বাধা নেই; বরং এটি অত্যন্ত বরকতময় ও প্রশংসনীয় একটি উত্তর।

‘আল্লাহ ভালো রেখেছেন’ বলার শরিয়ি ভিত্তি

কেউ যদি জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন?’— এর উত্তরে ‘আল্লাহ ভালো রেখেছেন’ বা ‘ভালো আছি’ বলা সম্পূর্ণ জায়েয। এ ধরনের বাক্যকে ভুল, নাজায়েজ কিংবা আকিদাগতভাবে আপত্তিকর ভাবার কোনো অবকাশ নেই। বরং প্রিয়নবী (সা.) ও সাহাবায়ে কেরামের কথাবার্তায় এ ধরনের প্রশ্ন ও উত্তর ব্যবহারের চমৎকার প্রমাণ রয়েছে। এর সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে ‘আলহামদুলিল্লাহ’ যোগ করা আরও উত্তম।

এ বিষয়ে হাদিসের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হলো—

১. হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.)-এর হাদিস

রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন—

كَيْفَ أَصْبَحْتَ يَا فُلَانُ؟

‘হে অমুক! তুমি কীভাবে সকাল করলে? (অর্থাৎ তুমি কেমন আছো?)’

উত্তরে লোকটি বলল—

أَحْمَدُ اللَّهَ إِلَيْكَ يَا رَسُولَ اللَّهِ

‘হে আল্লাহর রাসুল! আমি আপনার নিকট আল্লাহর প্রশংসা করছি।’

তখন রাসুলুল্লাহ (সা.) সন্তুষ্টি প্রকাশ করে বললেন—

ذَلِكَ الَّذِي أَرَدْتُ مِنْكَ

‘আমি তোমার কাছ থেকে এটাই প্রত্যাশা করেছিলাম।’ (ত্ববারানি ৪৩৭৭, মাজমাউয যাওয়ায়েদ ১০/১৪০, ১৭১৫৪)

আরও পড়ুন
সহজ আমলের অফুরান নেকি

২. হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর ঘটনা

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি ওমর (রা.)-কে সালাম দেওয়ার পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন—

كَيْفَ أَنْتَ؟

‘তুমি কেমন আছো?’

লোকটি উত্তর দিল—

أَحْمَدُ اللَّهَ إِلَيْكَ

‘আমি আপনার নিকট আল্লাহর প্রশংসা করছি।’

ওমর (রা.) বললেন—

هَذَا الَّذِي أَرَدْتُ مِنْكَ

‘আমি তোমার কাছ থেকে এটাই প্রত্যাশা করেছিলাম।’ (আদাবুল মুফরাদ ৮৬৬, সিলসিলাতুল আহাদিসিস সহীহাহ ৬/১০৯৯)

৩. হজরত আয়েশা (রা.) ও এক বৃদ্ধার ঘটনা

হজরত আয়েশা (রা.) বলেন, এক বৃদ্ধা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন—

كَيْفَ أَنْتُمْ؟ كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ كُنْتُمْ بَعْدَنَا؟

‘আপনারা কেমন আছেন? আপনাদের অবস্থা কেমন? আমাদের পরে কেমন ছিলেন?’

বৃদ্ধা উত্তর দিলেন—

بِخَيْرٍ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ

‘আমি ভালো আছি। আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক, হে আল্লাহর রাসুল!’ (মুস্তাদরাক ৪০, সিলসিলাতুস সহীহাহ ১/৪২৪)

উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে, ‘কেমন আছেন?’ প্রশ্ন এবং ‘ভালো আছি’-এর মতো উত্তর; সাধারণ বাক্যগুলো সম্পূর্ণ বৈধ এবং সুন্নাহ সমর্থিত। সুতরাং ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলা কিংবা এর সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ যুক্ত করায় কোনো শরিয়তবিরোধী দিক নেই। এ ধরনের স্বাভাবিক কথাবার্তাকে বিনা কারণে ভুল বা বিদআত মনে করা কোনোভাবেই সমীচীন নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে স্বপ্নের আলোকে রচিত ‘সহিহ বুখারি’

যে স্বপ্নের আলোকে রচিত ‘সহিহ বুখারি’

সহজ আমলের অফুরান নেকি

সহজ আমলের অফুরান নেকি

আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে মুক্তির অপূর্ব দোয়া

আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে মুক্তির অপূর্ব দোয়া

ভারতের প্রখ্যাত আলেম-সাহিত্যিক মাওলানা সাঈদুর রহমান আজমির ইন্তেকাল

ভারতের প্রখ্যাত আলেম-সাহিত্যিক মাওলানা সাঈদুর রহমান আজমির ইন্তেকাল

স্ত্রী ও সন্তানদের মধ্যে মৃতের সম্পত্তি বণ্টনের বিধান কী

স্ত্রী ও সন্তানদের মধ্যে মৃতের সম্পত্তি বণ্টনের বিধান কী

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

লিমিটেড কোম্পানির ব্যবসা কি জায়েজ?

আরও পড়ুন

যে স্বপ্নের আলোকে রচিত ‘সহিহ বুখারি’

যে স্বপ্নের আলোকে রচিত ‘সহিহ বুখারি’

‘কেমন আছেন?’ উত্তরে ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলা যাবে কি?

‘কেমন আছেন?’ উত্তরে ‘আল্লাহ ভালো রেখেছেন’ বলা যাবে কি?

সহজ আমলের অফুরান নেকি

সহজ আমলের অফুরান নেকি

আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে মুক্তির অপূর্ব দোয়া

আল্লাহর রহমত লাভ ও আজাব থেকে মুক্তির অপূর্ব দোয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম