Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? ইসলাম কি বলে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? ইসলাম কি বলে

ছবি: সংগৃহীত

Advertisement

স্বামী স্ত্রীকে ‘বোন’ বলে ডাকেন, আবার স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন— এমন ঘটনা অনেক পরিবারেই দেখা যায়। কেউ স্নেহ করে, কেউ অভ্যাসবশত, আবার কেউ মজা করেও এমন সম্বোধন করেন। কিন্তু প্রশ্ন হলো, এভাবে ডাকলে কি স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের কোনো পরিবর্তন হয়? শরিয়তে এর বিধান কী?

ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেই বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। তবে স্বামী স্ত্রীকে এ ধরনের সম্বোধন করার সময় কী উদ্দেশ্য নিয়েছেন এবং কথার প্রেক্ষাপট কী ছিল, তার ওপর কিছু ক্ষেত্রে শরয়ি বিধান নির্ভর করতে পারে।

হানাফি ফিকহভিত্তিক ফতোয়ায় বলা হয়েছে, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকলে তা জিহার হিসেবে গণ্য হয় না এবং এতে বিবাহবন্ধনের কোনো পরিবর্তন ঘটে না। 

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেন, স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ ডাকা অনুচিত। একটি হাদিসের উল্লেখ করে তিনি বলেন, রাসুল (সা.) এর সামনে এক সাহাবি তার স্ত্রীকে এমন সম্বোধন করায় তিনি বিষয়টি পছন্দ করেননি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’— আসলে কী বলছে ইসলাম?

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

যে ৩ শ্রেণির মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবেন

মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির

মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির

শীতে ফরজ গোসলের সুন্নাহসম্মত উপায় ও ৬ সতর্কতা

শীতে ফরজ গোসলের সুন্নাহসম্মত উপায় ও ৬ সতর্কতা

কেয়ামতের দিন লোক দেখানো আমলের  কী হবে?

কেয়ামতের দিন লোক দেখানো আমলের কী হবে?

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি: ২৯ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৯ নভেম্বর ২০২৬

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম