Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

তরুণদের রক্তে বয়স্করা ফিরে পেতে পারেন তারুণ্যের উজ্জ্বলতা: গবেষণা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

তরুণদের রক্তে বয়স্করা ফিরে পেতে পারেন তারুণ্যের উজ্জ্বলতা: গবেষণা

বিজ্ঞানীরা জানিয়েছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে, যা বয়স্কদের ত্বককে আবার তরুণ ও মসৃণ করে তুলতে পারে। ছবি: সংগৃহীত

Advertisement

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে এর ছাপ পড়ে—ত্বক শুকিয়ে যায়, কুঁচকে যায় এবং আগের উজ্জ্বলতা হারায়। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে, যা বয়স্কদের ত্বককে আবার তরুণ ও মসৃণ করে তুলতে পারে।

জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বেইয়ের্সডর্ফ এজি ত্বক নিয়ে এই গবেষণা পরিচালনা করে। গবেষকরা প্রথমে মানুষের ত্বকের মতো একটি মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস (সিরাম) প্রয়োগ করেন। শুরুতে তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও, যখন তাতে হাড়ের অস্থিমজ্জা (বোন ম্যারো) কোষ যোগ করা হয়, তখন ত্বকের কোষে আশ্চর্যজনক পরিবর্তন দেখা যায়—যেন কোষগুলোর বয়স কমে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, তরুণদের রক্তরস ও অস্থিমজ্জা একসঙ্গে কাজ করে ত্বকের কোষে এমন কিছু জৈব পরিবর্তন ঘটায়, যা ত্বককে আরও টানটান, উজ্জ্বল ও তরুণ করে তোলে। 

গবেষণায় দেখা গেছে, এই প্রক্রিয়ায় একসঙ্গে ৫৫ ধরনের প্রোটিন তৈরি হয়, যার মধ্যে অন্তত ৭টি প্রোটিন ত্বকের তারুণ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এসব প্রোটিন কীভাবে কাজ করে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ বিষয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।

গবেষক দলের মতে, ত্বক হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এবং বয়সের ছাপ সবার আগে এখানেই দেখা যায়। তাই ত্বককে কেন্দ্র করে বার্ধক্য রোধের সম্ভাব্য পথ খুঁজছেন বিজ্ঞানীরা। তাদের মতে, ত্বকের সুস্থতা আসলে পুরো শরীরের স্বাস্থ্যের প্রতিফলন।

তারা আশা করছেন, ভবিষ্যতে এই গবেষণা সফলভাবে প্রয়োগ করা গেলে বার্ধক্য আর দুর্বলতার প্রতীক থাকবে না—বরং সেটি হয়ে উঠবে সতেজ ও সবল থাকার এক নতুন অধ্যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেটব্যথা কমাতে ঘরোয়া ১২ উপায়

পেটব্যথা কমাতে ঘরোয়া ১২ উপায়

ঋতু পরিবর্তনে বাড়ে হাঁচি কাশি অ্যালার্জি, নিয়ন্ত্রণের উপায়

ঋতু পরিবর্তনে বাড়ে হাঁচি কাশি অ্যালার্জি, নিয়ন্ত্রণের উপায়

টমেটো সস কিনে ঠকছেন না তো? জেনে নিন আসল-নকল চেনার উপায়

টমেটো সস কিনে ঠকছেন না তো? জেনে নিন আসল-নকল চেনার উপায়

চুল লম্বা ও ঘন করতে চালের পানি কতটা কার্যকর?

চুল লম্বা ও ঘন করতে চালের পানি কতটা কার্যকর?

দেরিতে শনাক্ত হলে এই ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার আশঙ্কা

দেরিতে শনাক্ত হলে এই ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার আশঙ্কা

ডায়েট ছাড়াই ওজন কমাতে চান? জেনে নিন ১০ উপায়

ডায়েট ছাড়াই ওজন কমাতে চান? জেনে নিন ১০ উপায়

আরও পড়ুন

পেটব্যথা কমাতে ঘরোয়া ১২ উপায়

পেটব্যথা কমাতে ঘরোয়া ১২ উপায়

ঋতু পরিবর্তনে বাড়ে হাঁচি কাশি অ্যালার্জি, নিয়ন্ত্রণের উপায়

ঋতু পরিবর্তনে বাড়ে হাঁচি কাশি অ্যালার্জি, নিয়ন্ত্রণের উপায়

গবেষণা জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

জিনে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি থাকলেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে মিলতে পারে সুরক্ষা

টমেটো সস কিনে ঠকছেন না তো? জেনে নিন আসল-নকল চেনার উপায়

টমেটো সস কিনে ঠকছেন না তো? জেনে নিন আসল-নকল চেনার উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম