Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীতে চুলের যত্নে সেরা ৫টি প্রাকৃতিক কন্ডিশনার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

শীতে চুলের যত্নে সেরা ৫টি প্রাকৃতিক কন্ডিশনার

ছবি: সংগৃহীত

Advertisement

শীতকাল আমাদের জন্য আনন্দের ঋতু হলেও চুলের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসে। শীতের কারণে চুল শুষ্ক, রুক্ষ ও চুলের আগা ফেটে যায়। তাই এই ঋতুতে নিয়মিত ডিপ কন্ডিশনিং অপরিহার্য। শুধু শ্যাম্পুর পরে বাজারজাত কন্ডিশনার ব্যবহার করলেই চুল সুন্দর থাকবে—এটি ঠিক নয়। চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করাও জরুরি।

১. পাকা কলার কন্ডিশনার

কলা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে চুলকে নরম ও ঝলমলে রাখে। এতে ভিটামিন বি৬, পটাশিয়াম ও প্রোটিন থাকে, যা চুলকে পুষ্টি দেয়। প্রস্তুত করতে, ১টি পাকা কলা মিহি করে বেটে নিন। এতে ১ চা চামচ মধু, ১টি ডিম এবং সামান্য দুধ মেশান। পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. দইয়ের জাদুকরি প্যাক

দই চুলের জন্য প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডের উৎস। এটি চুলকে মসৃণ করে, মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলকানি কমায়। টক দই, কলা, মধু ও জলপাই তেল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। যাদের ঠান্ডা লাগে, তারা ১০ মিনিটও রাখতে পারেন।

৩. অ্যালোভেরা প্যাক

অ্যালোভেরা চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখে এবং চুল বৃদ্ধিতে সহায়তা করে। ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন এবং এতে লেবুর রস মিশান। চুলে লাগিয়ে ৫–১০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার মাখুন। সপ্তাহে দু'বার ব্যবহার করুন।

৪. তৈলাক্ত চুলের জন্য আপেল সিডার ভিনেগার

আপেল সিডার ভিনেগার চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখে, তেল কমায় এবং খুশকি দূর করে। চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মগ পানি দিয়ে মিশিয়ে চুলে ঢালুন। ৫ মিনিট ম্যাসাজ করুন, এরপর হালকা শ্যাম্পু দিয়ে আবার ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

৫. নারকেল তেলের সহজ সমাধান

নারকেল তেল চুলের গোড়া মজবুত করে এবং চুলকে নরম ও মসৃণ রাখে। ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে শ্যাম্পুর সময় চুলে লাগান। ২০ মিনিট রাখার পর হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

এই ঘরোয়া কন্ডিশনার প্যাকগুলো ব্যবহার করলে শীতে চুল থাকবে নরম, মসৃণ এবং ঝলমলে, পাশাপাশি আগা ফাটা ও শুষ্কতার সমস্যা কমে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

মিষ্টি পাকা পেঁপে চেনার উপায়

কোন ভিটামিনের জন্য কী খাবেন

কোন ভিটামিনের জন্য কী খাবেন

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ

আরও পড়ুন

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

ধূমপান না করলেও নারীদের হতে পারে ফুসফুসের ক্যানসার, নেপথ্যে কী?

অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা

অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

হজমের সমস্যায় ভুগছেন? এই ৫ লক্ষণ অবহেলা করবেন না

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম