Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

৭ ঘরোয়া উপায়ে শীতে ত্বকের জেল্লা ফিরে পাবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

৭ ঘরোয়া উপায়ে শীতে ত্বকের জেল্লা ফিরে পাবেন

ছবি: সংগৃহীত

Advertisement

সবার প্রিয় শীতের আমেজ। কিন্তু এ সময় ত্বকের দফারফা হতে সময় লাগে না। ঠান্ডা হাওয়া আর আর্দ্রতার অভাবে ত্বক হয়ে ওঠে খসখসে ও প্রাণহীন। নামি ব্র্যান্ডের দামি ক্রিমের পেছনে ছুটেন অনেকেই। কিন্তু কোনো কাজ হয় না। আপনি কি জানেন, আসল সমাধান লুকিয়ে আছে আপনার হেঁশেলেই? 

আপনার ত্বক সব সময় ভিজে থাকে। আর ত্বকে ময়েশ্চারাইজার লাগাবেন রাতে ঘুমনোর আগে। একটু ভারি ক্রিম ব্যবহার করা ভালো। অ্যালোভেরা যুক্ত মিশ্রণ ফ্রিজে রাখবেন। তা আবার এক সপ্তাহের বেশি ব্যবহার করবেন না। আর কোনো উপাদান ব্যবহারের আগে ‘প্যাচ টেস্ট’ করে নিতে ভুলবেন না। আপনার ত্বকের ধরন বুঝে বেছে নিতে হবে সঠিক ঘরোয়া ময়েশ্চারাইজার।

এ ছাড়া শীতকালে বাতাসের জলীয় বাষ্প কমে যায়। ফলে ত্বক খুব দ্রুত পানি হারাতে শুরু করে। ঘরোয়া প্রাকৃতিক ময়েশ্চারাইজার কেবল আর্দ্রতাই ফেরায় না, ত্বকের স্বাভাবিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। 

কোনো রাসায়নিক ক্যামিকেল ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারে শীতকালীন ‘স্কিন কেয়ার’। চলুন জেনে নেওয়া যাক, সাতটি অব্যর্থ ঘরোয়া টোটকা—

১. শিয়া বাটার ও আমন্ড তেল

শিয়া বাটারের সঙ্গে অল্প আমন্ড তেল মিশিয়ে হালকা আঁচে গরম করে নিন। এরপর ঠান্ডা করে ফেটিয়ে নিলেই তৈরি জমাট বাঁধা ক্রিম পাওয়া যাবে। এটি রুক্ষ ত্বকের জন্য মহৌষধ।

২. অ্যালোভেরা ও গ্লিসারিন

যারা খুব বেশি চ্যাটচ্যাটে ভাব পছন্দ করেন না, তাদের জন্য অ্যালোভেরা জেল ও গ্লিসারিন। আর অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মিশিয়ে তৈরি করুন হালকা ‘হাইড্রেটিং জেল’। 

৩. দুধের সর ও অলিভ অয়েল

দুধের সর ও অলিভ অয়েল পুরনো ঘরোয়া টোটকা আজও কার্যকর। দুধের সরের সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মাখলে ত্বকে আসবে রাজকীয় জেল্লা।

৪. মধু ও নারিকেল তেল

মধু আর্দ্রতা টানে আর নারিকেল তেল তা ত্বকে ধরে রাখে। এই মিশ্রণ নিস্তেজ ত্বকে প্রাণ ফেরাতে সক্ষম।

৫. মৌমাছির মোম বা বি-ওয়াক্স

পানি, অলিভ অয়েল ও মৌমাছির মোম মিশিয়ে তৈরি ক্রিম প্রচণ্ড শীতেও ত্বক ফাটতে দেয় না। আপনি জেল্লা ফিরে পাবেন।

৬. অ্যালোভেরা ও নারিকেল তেল

যাদের ত্বক শীতে লাল হয়ে যায় কিংবা চুলকায়, তাদের জন্য এই শীতল মিশ্রণটি বেশ আরামদায়ক।

৭. ভিটামিন-ই ট্রিটমেন্ট

যে কোনো ঘরোয়া ক্রিমের সঙ্গেই ভিটামিন-ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিতে পারেন। এটি বলিরেখা দূর করতে সাহায্য করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিল দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার, হতে পারে বড় বিপদ

তিল দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার, হতে পারে বড় বিপদ

ত্বক বুঝে যত্ন, যেভাবে নিজেকে দীপ্তিময় করে তুলবেন

ত্বক বুঝে যত্ন, যেভাবে নিজেকে দীপ্তিময় করে তুলবেন

ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে

ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে

বর্ষাকালে ত্বকের যত্নে বিশেষ সতর্কতা, যা বলছেন বিশেষজ্ঞরা

বর্ষাকালে ত্বকের যত্নে বিশেষ সতর্কতা, যা বলছেন বিশেষজ্ঞরা

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা

নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম